চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সগত ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের স্পিকার ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর বিশেষ আলোচনায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করেন। দেশের লাখ লাখ বেকার এ প্রস্তাবে আশার আলো দেখতে পেয়েছে। শিক্ষিত বেকার সমাজ এ প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মূল্যবান বলে মনে করে এবং ধন্যবাদ জানায়। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের ইশতেহার তরুণ ভোটারদের উদ্দেশে উৎসর্গ করেছিল এবং ইশতেহারে উল্লেখ ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রতি পরিবার থেকে অন্তত একজন শিক্ষিত লোককে চাকরি দেওয়া হবে। কিন্তু এ সরকারের তিন বছর অতিক্রান্ত হলেও সেই ওয়াদা বাস্তবায়িত হয়নি। শিক্ষিত বেকার যুবসমাজ আজ যেন বড় অসহায়, অপরাধী। যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষিত বেকার সমাজ ৩০ বছর বয়সের মধ্যে চাকরি পেতে ব্যর্থ হওয়ায় অসচ্ছলতার অভিশাপে নিমজ্জিত। পুরো পরিবার হয়ে পড়ছে দেউলিয়া। তথ্যমতে, বর্তমানে প্রায় তিন লাখ শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করার সর্বোচ্চ বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। মহাত্মা মজুমদারকোটালীপাড়া, গোপালগঞ্জ।