চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কারাগাররাজশাহী কেন্দ্রীয় কারাগারের জরাজীর্ণ ভবনগুলো ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মধ্যেই বাস করছেন কারাবন্দীরা। ভবনগুলোর অধিকাংশ মেয়াদোত্তীর্ণ হলেও কর্তৃপক্ষের নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেই। এভাবে বসবাস করায় বন্দীরা আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। একদিকে জরাজীর্ণ ভবন, অন্যদিকে ধারণক্ষমতার তিন গুণ বেশি বন্দী সেখানে রয়েছেন। এতে কারাগারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-ব্যবস্থা ও সাক্ষাৎপ্রার্থীদের জন্য নেই কোনো বিশ্রামাগার। সব মিলিয়ে চরমভাবে বন্দীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দেশের অন্যান্য কারাগারে নতুন ভবন নির্মিত হলেও অজানা কারণে বিভাগীয় নগর রাজশাহীর অতি পুরোনো কেন্দ্রীয় কারাগারের সংস্কার হচ্ছে না। সরকার এদিকে দৃষ্টি দিলে রাজশাহী কারাগারের উন্নয়ন সম্ভব। জাহেদুর রহমান ইকবালবাগমারা, রাজশাহী।রাস্তা সংস্কারগোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পুইশুড় একটি জনবহুল ইউনিয়ন। এই ইউনিয়নের দুটি গ্রাম হচ্ছে সীতারামপুর ও দেবশুড়। প্রতিনিয়ত এই দুটি গ্রাম থেকে হাজার হাজার মানুষকে তাদের নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য রামদিয়া বাজারে আসতে হয়। গ্রাম দুটি থেকে রামদিয়া বাজারে আসার সড়কটির অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয়। বর্তমানে এলাকাবাসীর জোর দাবি, রাস্তাটি সংস্কার করা হোক। তাই আমি যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাতে চাই, রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হোক, যাতে এলাকার মানুষ নিরাপদে ও নিশ্চিন্তে তাদের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছাতে পারে, তার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। স্বপন কুমার মণ্ডলরামদিয়া, গোপালগঞ্জ।সংশোধনীগতকালের প্রথম আলোয় মিজানুর রহমান খানের সরল-গরল কলামে ‘বাংলাদেশের “মহান জয়ের” নেপথ্যের গল্প’ শীর্ষক নিবন্ধে অসাবধানতাবশত ‘১২ নটিক্যাল মাইল (২৪০০০ গজ)’-এর পরিবর্তে ‘১২ নটিক্যাল মাইল (২০০০ গজ)’ এবং বঙ্গোপসাগরে ২৮টি ব্লক ঘোষণার পরিবর্তে ২৭টি ব্লক ছাপা হয়েছে। এ জন্য আমরা দুঃখিত।