চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুবায়েরের পর সজীবশিক্ষাঙ্গনে আরেকটি খুনের ঘটনা ঘটে গেল। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলো। ছাত্রলীগের অন্তর্কোন্দলে এবার সজীব খুন। নিজের ক্যাম্পাসে। নিজের বন্ধুদের দ্বারা। জুবায়েরের ক্ষেত্রেও বিষয়টি একই। জুবায়েরের ক্ষেত্রে প্রশাসন কয়েকজন স্থায়ী আর অস্থায়ী ছাত্রকে বহিষ্কার করেছে। প্রক্টরকে অব্যাহতি, নিরাপত্তাকর্মীকে পদোন্নতি দিয়েছে। খোদ বিশ্ববিদ্যালয়ের প্রশানক কর্তৃক গঠিত তদন্তে ১৩ জন দোষী সাব্যস্ত হয় এবং এক মাসেরও বেশি সময় পার হলেও চারজনের পর গত এক মাসে আর কেউ গ্রেপ্তার হয়নি। এক দিনে কেউ খুন হয় না, খুনিও হয় না। বিশ্ববিদ্যালয় খুনোখুনির কারখানা নয়। সকালে খুনের সংবাদ, বিকেলে বিশ্ববিদ্যালয় বন্ধ। ঘটনার প্রতিক্রিয়া চোরের মার বড় গলার মতো। ঘটনা এবং প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, শত্রু বা দায়ী আসলে একই গোষ্ঠী। এ ক্ষেত্রেও হয়তো দেখা যাবে, পুলিশ প্রশাসনের দ্বারা প্রভাবিত হয়ে দু-একজনকে গ্রেপ্তার করবে। তারপর ধামাচাপা দেওয়া হবে নানা কথা বলে। এ কারণেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন প্রতিরোধ গড়ে তোলা দরকার। বিশ্ববিদ্যালয়ে খুন হয়। এটা শিক্ষার্থী বা শিক্ষাসংশ্লিষ্ট বিষয় নয়, ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থই এর কারণ। আর কোনো দিনই বিশ্ববিদ্যালয়ে খুনের বিচার হয় না। রাষ্ট্রপক্ষ এই সুযোগটাই নেয়। শিক্ষাঙ্গনে খুনের দায় প্রতিষ্ঠানকেই নিতে হবে। খুনের বিচার রাষ্ট্রকেই করতে হবে। আশা করি সজীবের খুনের বিচারের দাবিতে রুয়েটেও সন্ত্রাসবিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন গড়ে উঠবে। প্রশাসনের ওপর আস্থা রাখার কোনো কারণ নেই। জাহাঙ্গীরনগরে জুবায়েরের খুনেরও বিচার হবে। সব খুনের বিচার বিভাগীয় তদন্ত চাই। হতেই হবে। না হলে বারবার এ রকম ন্যক্কারজনক ঘটনা ঘটতেই থাকবে।  নাজমুন নাকিব, শাহনেওয়াজ সুপ্রিম, রেজা মাসুম, তামজিদা তুবা, হাসান আখতার সিনা, রাইয়ান রাজী, খাদিজাতুল কোবরা, মোমেনা ইসলাম, আব্দুল্লাহ আল নাঈম, নাঈম উল হাসান। লেখকেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী