চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় নামটি শুনলেই হতাশা ঘিরে ধরে। এর একমাত্র কারণ, অনার্সের চার বছর মেয়াদি কোর্স সম্পন্ন করতে ছয় বছরে। ২০০৬-০৭ সেশনের শিক্ষার্থীরা এখনো চতুর্থ বছরে পড়ে আছে। যেখানে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স সম্পন্ন করে মাস্টার্সে ক্লাস করছে এবং তারা ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে; যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দু-দুটি শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত। এর জন্য দায়ী কি শিক্ষার্থীরা, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটি! নাকি শিক্ষা মন্ত্রণালয়?কলেজগুলোতে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব, শিক্ষকের ঘাটতি, গবেষণাগারের অভাব, শিক্ষার প্রয়োজনীয় উপকরণের অভাব, বিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষকদের বিজ্ঞানচর্চার সুব্যবস্থা নেই। গবেষণার কোনো ব্যবস্থাই নেই। দিনাজপুর সরকারি কলেজেই রয়েছে ২৭-৩০ হাজার শিক্ষার্থী, যা অনেক বিশ্ববিদ্যালয়েই নেই। তার পরও আমরা অবহেলিত। সুযোগ-সুবিধার অধিকার যেন আকাশকুসুম কল্পনা। এই কলেজে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও আবাসিক ব্যবস্থা রয়েছে মাত্র ৫০০ জন শিক্ষার্থীর। তা-ও আবার মেসের মতো। এখানে ভবনগুলোর অবস্থা খুবই করুণ। শিক্ষার্থী হিসেবে খাওয়া-দাওয়ার ভর্তুকির দাবি না-ই করলাম, কিন্তু ভবন সংস্কার কি জরুরি নয়? এ তো কেবল কলেজের ছয় ভাগের এক ভাগ শিক্ষার্থীর সমস্যা, বাকি পাঁচ ভাগ শিক্ষার্থীর অবস্থা আরও করুণ। এদের নেই যাতায়াতের সুব্যবস্থা। এমনকি কলেজের অভ্যন্তরীণ রাস্তাগুলোরও নাজুক। অনেক শিক্ষার্থীই আর্থিক সমস্যায় জর্জরিত। ফলে অনেকে কষ্ট করে মেসে থাকলেও দুই ভাগ শিক্ষার্থী বাড়ি থেকে যাওয়া-আসা করে। কিন্তু ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে দিনাজপুর সরকারি কলেজ অন্যতম কলেজ হলেও এখানে যাতায়াতের জন্য কলেজে কোনো বাস নেই।এ ছাড়া আমাদের এমফিল বা পিএইচডি করার কোনো ব্যবস্থা নেই এবং নেই বৃত্তির সুযোগ। সেশনজটসহ সব সমস্যা সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদিনাজপুর সরকারি কলেজ।চাঁদাবাজি বেড়েছেদেশে চাঁদাবাজি বেড়েছে। জায়গা-জমি বিক্রি থেকে শুরু করে যেকোনো কেনাবেচায় চাঁদার দাবি করছে এলাকার ছোট ভাইয়েরা। তাদের দাবি, চাকরি নেই, কাজ নেই, কী করে আমরা খাব। দেশের সর্বত্র চাঁদাবাজির দৌরাত্ম্যে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় থানা-পুলিশের অবহেলা ও উদাসীনতার জন্য জনগণ উদ্বিগ্ন। যেকোনো নতুন ব্যবসা, দোকানঘর উদ্বোধন, মালামাল ওঠানো-নামানো এমনকি ঘরে ঘরে বিভিন্ন দিবস পালনের নামে চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠছে স্থানীয় বখাটে তরুণসমাজ। তারা চাঁদাবাজিকে পেশা হিসেবে নিয়েছে। এদের থেকে পরিত্রাণ পেতে চাই। চাঁদাবাজির দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে।এমতাবস্থায় সব ধরনের চাঁদাবাজি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কথা নয়, কাজের মাধ্যমে দেখানোর অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীপশ্চিম ধানমন্ডি, ঢাকা।