চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ বাঁচানবাংলাদেশের অন্যতম অমূল্য সম্পদ জাতীয় মাছ ইলিশ। এই অমূল্য সম্পদ শুধু বৈদেশিক মুদ্রা আনে না, দেশের পুষ্টির চাহিদাও সেটায়। ইলিশের হরেক রকমের রান্না আজও বাঙালির রসনাতৃপ্তির উৎস্য। দেশ-বিদেশে এর অঢেল সুনাম।ইলিশ লোনা পানির মাছ, সমুদ্রে বাস করে। শুধু প্রজননকালে বাংলাদেশ, ভারত, মিয়ানমারের নদীগুলোর মিঠা পানির স্রোতপ্রবাহে ডিম ছাড়ে। পরিসংখ্যানে জানা যায়, বাংলাদেশের মৎস্য প্রোটিনের ১৬ দশমিক ৪ শতাংশ পূরণ হয় ইলিশ মাছ থেকে। পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয়, তার ৭৫ শতাংশ বাংলাদেশে, ১৫ শতাংশ ভারতে ও ১০ শতাংশ মিয়ানমারে উৎপাদিত হয়। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ইলিশ উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত জড়িত থেকে জীবিকা নির্বাহ করে থাকে।অত্যন্ত দুঃখজনক যে বর্তমানে দেশে ইলিশের উৎপাদন ক্রমাগত এবং মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। উৎপাদন হ্রাসের কারণগুলো হলো: ইলিশের প্রজননক্ষেত্র কমে গেছে। প্রজননকালে ইলিশ অবাধে ও নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য উজানের নদীগুলোর মিঠা পানিতে উঠে আসতে পারে না। বিভিন্ন প্রকার বাঁধ এবং মনুষ্যসৃষ্ট প্রতিবন্ধকতার কারণে নদীগুলোর পানির প্রবাহ ও গভীরতা কমে গেছে। প্রজননের ভরা মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও তা মানা হয় না। কিছু লোভী মৎস্যচাষি এবং অনেক দরিদ্র জেলে পেটের দায়ে ডিমওয়ালা মা-ইলিশ এবং জাটকা শিকার করলেও আইনের প্রয়োগ প্রায় নেই। এ অবস্থা চলতে থাকলে ইলিশ একদিন লুপ্ত মাছের তালিকায় স্থান পাবে। প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ধরা এবংকারেন্ট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। উল্লিখিত আইন প্রয়োগকালে সংশ্লিষ্ট জেলেদের আপৎকালীন সময় সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই আর্থিক সুযোগ-সুবিধা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেদিকে কঠোর নজরদারিও চাই। ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় মৎস্যজীবীদের সহজ পদ্ধতিতে কম সুদে সরকার নামমাত্র মূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে পারে।অতএব সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।মাহতাব আলীমিরপুর, ঢাকা।