চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে গালাগাল নয়টানা এক বছর সংসদ বর্জনের পর গত রোববার জাতীয় সংসদে যোগদান করেছেন বিরোধীদলীয় সাংসদেরা। দেরিতে হলেও জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ায় আমরা তাদের ধন্যবাদ জানাই। জনগণ তাদের নির্বাচিত করেছেন সংসদে এসে কথা বলার জন্য। কিন্তু সংসদে যোগ দিয়েই তারা যে ভাষায় কথা বলেছেন, তা মোটেই কাঙ্ক্ষিত নয়। বিরোধী দলের সাংসদ রেহানা আক্তার তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করেছেন। যিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এমন অশালীন ভাষা ব্যবহার করলেন তিনিও একজন নারী । একজন নারী যদি আরেকজন নারীকে সম্মান দিতে না পারেন, তাহলে তারা পুরুষেরা কাঠে সম্মান আশা করেন কীভাবে? জাতীয় সংসদ দেশের আমানত, জাতীয় সম্পদও। শুধু জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়টিই সেখানে স্থান পাওয়া উচিত। কিন্তু অনেক সাংসদই ব্যক্তিগত বা দলীয় ক্ষোভ প্রকাশ করার মাধ্যম হিসেবে সংসদকে ব্যবহার করেন। আশা করব জাতীয় সংসদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সচেষ্ট হবেন।এম এ মান্নান।[email protected]