চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষ আর নয়ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান পরিচালনার পরও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না মাছ-মাংস, ফল ও দুধে ফরমালিনের ব্যবহার। এমনকি আমদানি করা ফল—কমলা, আপেল, আঙুর, খেঁজুরেও মিলছে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। পণ্য সজিব ও টাটকা রাখতে এর ব্যবহার দিন দিন বাড়ছে। মৃতদেহের পচন রোধে সাধারণত ফরমালিন ব্যবহার করা হয়। অথচ ওই রাসায়নিক খাদ্যপণ্যে ব্যবহার করে পচন রোধ করা হচ্ছে। ফরমালিনের ব্যবহার এতই বেড়েছে যে আজকাল মাছ-মাংস ও ফলের দোকানে মাছি দেখা যায় না। ব্যবসায়ীরা পর্যন্ত স্বীকার করেন এমন কোনো ফল নেই, যাতে ফরমালিন মেশানো হয় না। ক্ষতিকর এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহারে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। ফরমালিনযুক্ত খাদ্য মানবদেহে মরণব্যাধি সব রোগের সৃষ্টি করে। বিপদের কথা, বিদেশ থেকে আমদানি করা ফলেও ফরমালিন দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে আসার সময় ভালোভাবে পরীক্ষা করার তেমন কোনো সুযোগ নেই। এমনকি কোনো ল্যাবরেটরিও নেই। ফরমালিন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা জোরদার করা দরকার। ভেজালমুক্ত খাদ্যপণ্যই আমাদের কাম্য।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।বয়সসীমা হোক ৩৫বর্তমান সময়ে একজন শিক্ষিত যুবকের কাছে চাকরি পাওয়াটা ডায়মন্ডের হরিণে পরিণত হয়েছে। তদুপরি সরকারি একটি ভালো চাকরির ক্ষেত্রে মেধাবীদের প্রথম ভরসা বিসিএস। আমরা যারা দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই ২৫ থেকে ২৬ বছর লেগে যায় এবং বিগত বছরগুলোতে বিসিএস পরীক্ষা প্রতিবছর ঠিক সময় অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করা হয়েছে। সে ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো যৌক্তিক এবং বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি উঠছে। সম্প্রতি ৩৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বিষয়টি মাথায় রেখে যদি বিসিএস পরীক্ষায় বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর করা হয়, তবে অনেক শিক্ষিত বেকার উপকৃত হবে। এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।মো. আতাউর রহমানকলাপাড়া, পটুয়াখালী।