চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টা শেষ হবে কবে?সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস হতে চলল। গত ১২ ফেব্রুয়ারি যাঁরা গণমাধ্যমে সাগর-রুনির হত্যাকাণ্ডের খবর পড়েছেন, তাঁরা নিশ্চয় দেখেছেন ছোট্ট একটা মেঘদূতের বেদনাসিক্ত মলিন মুখের ছবি! হ্যাঁ, বলছিলাম সাগর-রুনির একমাত্র ছেলে মেঘের কথা। সেদিন গণমাধ্যমে এই নির্মম সংবাদ ও মেঘের ছবি দেখে এ দেশের অগণিত মানুষ কেঁদেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়চিত্তে বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা হবে। দুঃখের বিষয়, প্রায় দেড় মাস হতে চলল আজও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারল না! দেশের মানুষ এই মামলার অগ্রগতি সম্পর্কে কিছুই জানে না। সাংবাদিক সাগর জার্মানির বিলাসবহুল জীবন ছেড়ে এই দেশটাকে ভালোবেসে ফিরে এসেছিলেন। যা অনেকেই করেন না। যখন এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী বললেন, ‘কারও বেডরুম পাহারা দেওয়া সরকারের দায়িত্ব নয়।’ প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে আমরা হতাশ, আমরা বিস্মিত। প্রধানমন্ত্রী জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন বলেই মানুষ তাঁদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আগামীতে যাঁরা সাংবাদিকতা পেশায় আসবেন বলে ভাবছেন, তাঁরা উৎসাহ হারিয়ে ফেলবেন। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা হোক। মন্ত্রীরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হত্যাকারীদের ধরে কঠিন শাস্তি দেওয়া হবে। আমাদের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা কবে শেষ হবে। আরাফাত হিমুমিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। [email protected]