চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটে পোলট্রি শিল্পপ্রথম আলোয় ২৬ মার্চে ‘আকাশচুম্বী ডিমের দাম, মুরগির খামারগুলো রক্ষা করুন’ শীর্ষক সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণের জন্য গৃহীত বিষয়াদির ব্যাপারে কিছু আলোকপাত করছি। মহামারি দমনের জন্য ভ্যাকসিন কার্যকর, পৃথিবীর অনেক দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তবে শুধু ভ্যাকসিনই প্রধান নয় বরং এর সঙ্গে জীবনিরাপত্তা, সিরোসার্ভেল্যান্স, মনিটরিং ও এতদ্বসংক্রান্ত আরও কার্যক্রম নিবিড়ভাবে পরিচালিত হতে হবে। এ জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর, এনজিও ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে একযোগে কাজ করতে হবে। রোগ দমনের জন্য ভ্যাকসিন প্রয়োগ একটি স্বীকৃত ব্যবস্থা, কিন্তু তাকে যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পোলট্রিশিল্প প্রায় অবলুপ্ত হতে চলেছে। ডিম ও মুরগির মাংসের দাম আরও বৃদ্ধি পাবে, যেমনটা আশঙ্কা করা হচ্ছে, তার ফলে ব্যাপকভাবে পুষ্টিহীনতার শিকার হবে বৃহত্তর জনগোষ্ঠী। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শুধু পোলট্রিশিল্পকেই ধ্বংস করছে না, অর্থনীতিরও ক্ষতি করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সংকটের পরিত্রাণ প্রয়োজন। আবুল ফজলপূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা।