চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁকাও (রেল) গাড়ি চিলমারী বন্দরেসারা দুনিয়ায় গতি মাত্রায় আকাশপথের পরপরই রেলপথ। আর বাংলাদেশের গুরুত্বে জনগণের সুবিধাভোগের মাত্রায় নদীপথের পরই রেলপথ। ব্রিটিশরা তাদের যোগাযোগ ও পরিবহনের চিন্তায় এ অঞ্চলের প্রাকৃতিক সুযোগটি পুরোপুরি নিয়েছে। তারা চিলমারী নদীবন্দরের প্রাকৃতিক, ভৌগোলিক, সামরিক, রাজনৈতিক ও সর্বোপরি অর্থনৈতিক গুরুত্বের কারণে নদীবন্দর বরাবর রেললাইন স্থাপন করেছিল। কয়েক দিন আগে ভুটানের রাষ্ট্রদূত চিলমারীর নদীবন্দর ও রমনা রেলস্টেশন পরিদর্শন করে আমাদের রেলকেন্দ্রিক চিন্তার গুরুত্ব প্রমাণ করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি অ্যাসিসট্যান্ট ট্রাফিক সুপারিনটেনডেন্ট, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগ স্বাক্ষরিত প্রস্তাবিত ট্রেনের সময়সূচিতে ৪১৬ নম্বরের আরও একটি ট্রেন পার্বতীপুর থেকে উলিপুর পর্যন্ত চালুর ঘোষণা করা হয়েছে; যা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসসহ আরও কয়েকটি এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। মাত্র ১০ কিলোমিটার পরে চিলমারী রমনা রেলস্টেশন পর্যন্ত মেইলটি সম্প্রসারণ না করার গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রেল-নৌ যোগাযোগ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে ১৫ মার্চ চিলমারীতে ও ২২ মার্চ জেলা সদর কুড়িগ্রামে কয়েক হাজার মানুষের মানববন্ধন ও রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।দেশভাগের পর রেলের আধুনিকায়নে যে সময় ও সুযোগ এসেছিল, তা গ্রহণে তৎকালীন পাকিস্তান সরকার একেবারেই ব্যর্থ হলো এবং রেলযাত্রা থেকে গেল সাবেকি। ভারতীয় রেল যখন বিদ্যুতায়নের জোরে দ্রুতগতি এবং অধিকতর যাত্রী ও মালামাল বহনক্ষম হয়ে উঠল, চীন যখন বিমানগতির ট্রেন বানাল, তখন আমরা বড়জোর কয়লার ইঞ্জিন ছেড়ে ডিজেল ইঞ্জিন ধরেছি। এভাবেই ধীরে ধীরে রেলকে যুগের অনুপযোগী বানিয়ে স্বাধীন বাংলাদেশে প্রবেশ করি। স্বাধীন দেশে যেহেতু আমাদের তথাকথিত উন্নয়ন-সহযোগীরা রেলচিন্তার বিরোধিতা করে, অতএব...।তবু ট্রেনের ওপরই নির্ভর করে এই অঞ্চলের মানুষ। চিলমারী থেকে রংপুরের ৮০ কিলোমিটার দূরত্বে বাস ভাড়া যেখানে ১১০ টাকা, সেখানে ট্রেনের ভাড়া মাত্র ১৫ টাকা। এই ট্রেনের ওপরই নির্ভরশীল চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার ৪০টি ডাকঘর। গত বন্যায় দুই মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় গরিবের ব্যাংক ডাকঘরের কার্যক্রমও বন্ধ ছিল। ট্রেন বন্ধ থাকায় দ্বিতীয়বার উঁচু এলাকা থেকে আমনের চারা সংগ্রহ করা সম্ভব হয়নি। জেলার প্রতিটি স্টেশন থেকে সরকারি গোডাউনে মাল খালাসের সংযোগ লাইন উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রের নিজস্ব আয়-ব্যয়, পরিবহনব্যবস্থাও ব্যক্তি-মালিকানাধীন ট্রাকের ওপর নির্ভরশীল। জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রকে নির্ভরশীল হতে হয় ব্যক্তি-মালিকদের ওপরই। অর্থাৎ রাষ্ট্রের সক্ষমতা সচেতনভাবে কমানো হয়েছে। ব্যবসায়িক পণ্য পরিবহনের সুবিধার মাত্রায় নৌপথের পরই রেলপথ গুরুত্বপূর্ণ। প্রতিবছর জ্বালানি তেলের আমদানি বাবদ যে খরচ হয়, তা ডিজেলচালিত ট্রাকের চেয়ে ট্রেনে তিন ভাগের এক ভাগ মাত্র। আমাদের নিজস্ব রেলওয়ে কারখানাগুলো বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা উৎপাদক নই, আমদানিকারক। বাংলাদেশে গণপরিবহনব্যবস্থার কথা সব জায়গা থেকে উঠছে। সবাই জানি, ট্রেনের মতো গণপরিবহন আর নেই, না আরামে, না পরিবেশে, না তেলখরচে। কার্ল মার্ক্স ভারতবর্ষে রেললাইন স্থাপনকে আধুনিকতার সূত্রপাত বলে চিহ্নিত করেছিলেন। স্বাধীনতাযুদ্ধে এ দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিল, রাষ্ট্র সেই স্বপ্নের বিপরীতে হাঁটা ধরেছে। মালিকানার নীতি নিয়ে সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদে লেখা আছে: ‘উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বণ্টনপ্রণালিসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবেই: ক. রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা; খ. সমবায়ী মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং গ. ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা।’ কিন্তু স্বাধীনতার ৪০ বছর ধরে কোন উটের পিঠে চলেছি আমরা? ব্যক্তি-মালিকানা অর্থাৎ গ নম্বর চলে এসেছে ক নম্বরে। যেমন ২০ বছর আগে রমনা লাইনে চলত চারটি মেইল, এখন চলে মাত্র তিনটি বগি নিয়ে একটি ট্রেন। আর (প্রস্তাবিত) নতুন যুক্ত মেইল থেকে চিলমারী-রৌমারী-রাজীবপুর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কেন্দ্রস্থল, উলিপুর থেকে ১০ কিলোমিটার পরের রমনা রেলস্টেশনকে বাদ দেওয়া কি সেই পরিচিত অবহেলারই অংশ? নাহিদ নলেজসমন্বয়ক, রেল-নৌ যোগাযোগ উন্নয়ন গণকমিটি, চিলমারী। [email protected]উন্মুক্ত নির্বাচনদেশের বর্তমান অবস্থা লক্ষ করে মনে হচ্ছে দেশ এক চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের অবস্থান দুই ধরনের। এ বিয়য়ে কোনো পক্ষই ছাড় দিতে রাজি বলে মনে হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচন এলেই দেশে বেশি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ হয়, খুন-খারাবি হয়, দলীয় কোন্দল সৃষ্টি হয়, তাদের মধ্যেই বিদ্রোহী প্রার্থী হয়, দল বিভক্ত হয়। দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের হাইকমান্ডের সিদ্ধান্তে কখনো অতিথি পাখির আগমন ঘটেছে, নতুবা অযোগ্য, অচেনা নেতা-নেত্রীকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো: আমরা তাহলে ভোট দিই কোথায়? উত্তর হলো মার্কায়। উন্মুক্ত নির্বাচনের নিয়ম হবে নিম্নরূপ: ৩০০ আসনে সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বিজয়ী ৩০০ সাংসদ হবেন সংসদ ভোটার। সংসদে তাঁদের নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন হবে। এই ভোটে যে দল বা প্রতীক ভোট বেশি পাবে, সে দল আসবে ক্ষমতায়। বিষয়টি ভালো করে ভেবে দেখার সময় এখনই। অথই নুরুল আমিন মোহাম্মদপুর, ঢাকা।