চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ধারাভাষ্যবাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলার ক্রীড়া ধারাভাষ্য বর্তমানে বাংলাদেশ বেতারে প্রায় নিয়মিতই প্রচার করা হয়। এটা নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য সুসংবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেতারে প্রচারিত এসব ক্রীড়া ধারাভাষ্যের মান অত্যন্ত নিম্ন। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রীড়া ধারাভাষ্যের মান উন্নত হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু এখনো সেই হাতেগোনা কয়েকজন ক্রীড়া ধারাভাষ্যকারের ধারাভাষ্যই শুনতে হচ্ছে। অসংখ্য ভুল বাক্যের প্রয়োগ অশুদ্ধ উচ্চারণে ভরপুর। এসব ধারাভাষ্যের ভাষ্যকারেরা আমাদের মনে বিরক্তের সৃষ্টি করছে। তাঁদের ভুল ধারাভাষ্য শুনে আমাদের তরুণ প্রজন্ম ভুল জিনিস শিখছে। একজন সুদক্ষ ক্রীড়া ধারাভাষ্যকার মানুষকে নির্মল আনন্দ দিতে সক্ষম। কাজেই দক্ষ এবং আকর্ষণীয় বাচনভঙ্গিমাসম্পন্ন ক্রীড়া ধারাভাষ্যকার তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ দেওয়া উচিত। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি, ঢাকা।ভূমিকম্পে সতর্কতাঢাকা শহর ভয়াবহ ভূমিকম্প-ঝুঁকির মধ্যে রয়েছে। ছোটখাটো ভূমিকম্প ঢাকা শহরকে মাঝেমধ্যে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। মাঝারি মাত্রার ভূমিকম্পেও ঢাকা শহরে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সরকারের একাধিক মন্ত্রীও ইতিমধ্যে স্বীকার করেছেন, ঢাকায় কিংবা এর আশপাশে যেমন—টাঙ্গাইলের মধুপুর ও সিলেটে সাত মাত্রার একটি ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৭২ হাজার ভবন পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু জনসাধারণের মধ্যে ভূমিকম্পের সতর্কতা কতটুকু রয়েছে? দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রশিক্ষিত ও যন্ত্রপাতিতে সুসজ্জিত রাখার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও সুনামির মতো প্রাকৃতিক ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ঢাকা শহরের অর্ধেক ভবনই ভূমিকম্প সহ্য করার মতো করে নির্মিত হয়নি। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যাতে আগাম পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। তাই আগাম সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জারি রাখাই এই দুর্যোগ সামাল দেওয়ার একমাত্র উপায়। কেননা ভূমিকম্পে যেমন, তার পরবর্তী দুর্যোগে আরও বেশি হতাহতের আশঙ্কা রয়েছে। এখানে বলা যেতে পারে, আমরা পাঁচজন আমাদের ‘ভূগোল ও পরিবেশ বিভাগের’ অনার্স শেষ বর্ষের থিসিসের অংশ হিসেবে ‘ভূমিকম্পের ঝুঁকি ও সচেতনতা: ঢাকা শহরের ওপর সমীক্ষা’ নামে বিভিন্ন এলাকার ২২৫ জনের ওপর জরিপ করি। এতে জানা যায়, প্রায় ৫২ শতাংশ মানুষের মধ্যে ভূমিকম্পের সচেতনতা নেই। ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও পরে সতর্কতা খুবই জরুরি। যেমন, ভূমিকম্পের প্রথম ঝাঁকুনিতে কী করতে হবে, বের হতে না পারলে ঘরের কোথায় আশ্রয় নিতে হবে ইত্যাদি। এ ব্যাপারে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার পাশাপাশি রেডিও-টেলিভিশনে ভূমিকম্পের সতর্কতা জানানোর ব্যবস্থা করা উচিত।সাজেদ, অলক, সাধন, তন্বী, শহীদুলজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।