চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যা উগড়ে দেওয়াসৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের পর সবাই আশা করেছিল এবার বুঝি গাইডবইয়ের ব্যবহার কমবে। এখন আমরা কী দেখতে পাচ্ছি? গাইডের ব্যবহার তো কমেনি; বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাছে। এখন একে গাইডবই বলা ঠিক হবে না। নতুন নামে এখন বলা হচ্ছে ‘অনুশীলনমূলক বই’। আসলে এগুলোতে অনুশীলনের থেকে সাজেশন বেশি থাকে। আমাদের দেশে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করার পর এটা সম্বন্ধে ছাত্রদের তো দূরের কথা, শিক্ষকদেরই ভালোভাবে ধারণা হয়নি। ছাত্ররা একে ভীতিকর-ত্রাস সৃষ্টিকারী কোনো জিনিস বলে মনে করছে। আর তাই তারা গাদা গাদা গাইডবই কিনছে।আমরা এখন দেখব এর ফলে কী ঘটছে? বিনা মূল্যে বই সরকার দিলেও তা থেকে ছাত্ররা কতটুকু উপকৃত হচ্ছে? তারা ৫০০ টাকার বই ফ্রি পাচ্ছে। কিন্তু দুই হাজার টাকার গাইডবই কিনতে হচ্ছে। এতে তাদের মেধার বিকাশের না হয় বাদই দিলাম, উপরন্তু তারা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে তাদের স্কুলের ফলাফল ভালো হলেও তারা পাবলিক পরীক্ষায় খারাপ করছে। এর কারণ হলো শিক্ষকেরা এই নতুন বিষয়টি সম্বন্ধে ভালো করে জানেন না। তাই তারা গাইডবই থেকে সরাসরি প্রশ্ন তুলে দেন। আর ছাত্ররা সে প্রশ্নের উত্তর মুখস্থ করে। তারপর তারা যথাস্থানে তা উগড়ে দেয়। এই গাইডবই নামক অডিশনের কারণে আমরা আজ মেধাশূন্য প্রজন্ম সামনে নিয়ে আসছি। তারা সৃজনশীল প্রশ্নপত্র থেকে মেধার সঠিক বিকাশ ঘটাতে পারছে না। তাদের পরীক্ষা সামনে এলেই তাদের ‘ন্যা ন্যা’ বেড়ে যায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ দেশের ৭০ শতাংশ শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্ন সম্বন্ধে কোনো পরিষ্কার ধারণা নেই। আর তারা কীভাবে ভালো করবে? আজকাল স্কুলে এসে গাইডবইয়ের লোকেরা ‘স্যাম্পল’ দিয়ে যায়। বইয়ের দোকানে গাইডবইয়ের বিজ্ঞাপনের ছড়াছড়ি। একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো অবাধে চলছে। জনগণের নির্বাচিত সরকারের কি কিছুই করার নেই? এত বড় অপরাধ এটা, যা জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।আমরা ছাত্ররা কার কাছে চাইব এর বিচার, নাকি আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে বসে মুখ বুজে সহ্য করব?আরেকটা ব্যাপার, এখনো কিছু বিষয়ে আগের সনাতন পদ্ধতি চালু আছে। একই রচনা, প্যারাগ্রাফ বছরের পর বছর আসছে। এর ফলে ছাত্ররা কিছু কমন উপযোগী রচনা, প্যারাগ্রাফ পড়ছে। যাদের মুখস্থবিদ্যা বেশি, যে পরীক্ষার হলে ভালো উগড়ে দিতে পারে, সে-ই এখন ভালো ছাত্র। আমাদের এখন সময় এসেছে, মাপকাঠি নির্ধারণ করতে হবে ভালো ছাত্র নির্ধারণের জন্য।আমাদের সমাধানের পথে এগোতে হবে। সরকারের কাছে আবেদন, আমাদের মেধার বিকাশ ঘটাতে দিন। এসব গাইড বাজার দিয়ে অপসারণ করুন। এরা যাতে বিজ্ঞাপন না দিতে পারে তার ব্যবস্থা করুন। সৃজনশীল প্রশ্নপত্র সম্বন্ধে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করুন, যাতে তাঁরা ছাত্রদের ভালোভাবে এ বিষয়ে ধারণা দিতে পারেন। মেধা না থাকলে তারা সুনাগরিক হতে পারবে না। মেধাশূন্য জাতি অনুপযুক্ত লোককে ক্ষমতায় বসাবে। অতএব এখন আপনারাই চিন্তা করুন মেধাশূন্য জাতি তৈরি হলে কাদের ক্ষতি?তাহমিদ-উল-ইসলামউত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ।[email protected]মোবাইল টিকিটট্রেনের টিকিট পাওয়া যেন সোনার হরিণ। গত ২৬ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার একটা এসি চেয়ার সিট সংগ্রহ করতে পারলেও ফেরত আসার জন্য ২৯ মার্চ কোনোক্রমেই জোগাড় করতে পারছিলাম না। আমার এ হতাশ অবস্থা দেখে রেলওয়ে চাকরিরত বন্ধু স্থানীয় একজনের আশ্রয় প্রার্থনা করায় তিনি কোনোমতে শোভন চেয়ারের একটি টিকিট জোগাড় করলেন। কিন্তু চট্টগ্রামে মহাসমাবেশ থাকায় যাতায়াতের সমস্যায় আমার হাতে টিকিট পৌঁছায়নি। তবে খুদে বার্তায় সিট ও কোচ নম্বর জেনে আল্লাহর নাম নিয়ে উঠলাম। পরিচয় ও রেফারেন্স দিয়ে চট্টগ্রামে নিরাপদে পৌঁছেছি। কিন্তু ২৯ তারিখে ফেরত টিকিট পাওয়ার চেষ্টা করলাম। স্টেশনে অবস্থিত এক হোটেল বয়কে বললাম, কোনো রকমে একটি টিকিট জোগাড় করা যায় কি না। সে কালোবাজারিদের সঙ্গে যোগাযোগ করে বলল, এসি চেয়ার টিকিট আছে, ৭০০ টাকা লাগবে। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য আমি রাজি হইনি। চিন্তা করলাম বাসে আসব। পরে শোভন কোচের একটি সিট পাওয়ায় যখন ট্রেন ধরতে আসি (২৯ মার্চ), তখন স্টেশনের সামনে ৫২-৫৫ বছরের দুজন লোক দাঁড়িয়ে সুবর্ণ এসি টিকিট বিক্রির আওয়াজ দিচ্ছিলেন। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, দাম কত। বলল, ৫০০ টাকা। ঢাকার স্টেশন ম্যানেজারকে বিষয়টি বললাম। তিনি বললেন, ওগুলো মোবাইলে কেটে নেওয়া টিকিট। আগে ছিল ১০ শতাংশ, এখন ২০ শতাংশ করায় কালোবাজারিরা বিক্রি করছে। ওই দিনই (২৯ মার্চ) বিমানবন্দর স্টেশনে ৩১টি এসি টিকিটসহ এক যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এর আগে চট্টগ্রামে ছয় হাজার সিম জব্দ করা হয়েছে। এহেন বিড়ম্বনা থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করি।মো. ছাকী হোসেনউত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।