চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল কতদূর?বছর যায়, বছর আসে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন আর শিক্ষাজীবন শেষ হয় না। ২০১২ সালে এসেও ২০০৫-০৬ শিক্ষাবর্ষের অনার্স সমাপনী পরীক্ষা শেষ হতে ছয় মাস চললেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশের কোনো হদিস মিলছে না। এদিকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাও শেষ হয়ে নয় মাস চলছে। এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এতে অনার্স সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশে মাসের পর মাস পিছিয়ে যাচ্ছে। কারণ সমাপনীর অনেক শিক্ষার্থীই তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ যত বিলম্বিত হচ্ছে, অনার্স সমাপনীর ফল প্রকাশও তত পিছিয়ে যাচ্ছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, শত শত কর্মকর্তা-কর্মচারীর চাকরি চলে যাওয়ায় জনবল-সংকটে ফলাফল প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছে। যা সত্যিই আমাদের জীবনের জন্য অভিশাপ। চার বছরের অনার্স কোর্স শেষ করতে সাত বছর পার করেও একটি সনদের জন্য সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আবেদন পর্যন্ত করতে পারছি না। সত্যিই এ শিক্ষা মূল্যহীন। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের জীবনের দিকে লক্ষ রেখে অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষ ও সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করে লাখ লাখ শিক্ষার্থীকে এ অভিশপ্ত জীবন থেকে মুক্ত করুন।নূর মোহাম্মদ২০০৫-০৬ শিক্ষাবর্ষের অনার্স সমাপনীর ফলপ্রার্থী, গাজীপুর।