চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আরজি‘তোমাদের এই ঋণ শোধ হবে না।’ যখন প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনগুলো প্রতিদিন মনোযোগ দিয়ে পড়ি, তখন মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হিসেবে মন গর্বে ভরে যায়। তাঁদের বীরত্বগাথা, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অসীম সাহস নিয়ে যুদ্ধ করা, মৃত্যুকে বরণ করা, আহত হওয়া—দেশপ্রেমের কী উজ্জ্বল দৃষ্টান্ত! প্রতিদিন মনোযোগ দিয়ে পড়ি আর ভাবি, এখন দেশের এই হাল কেন? সেই দেশপ্রেম কোথায় উবে গেল? কেন গেল? একজন মানুষের কাছে তার জীবনের মূল্য সবচেয়ে বেশি। অথচ সেই জীবনকে তুচ্ছজ্ঞানে জাতির জন্য, দেশের জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিল কিসের আশায়? নিশ্চয় জাতির মঙ্গলের জন্য, দেশের স্বাধীনতার জন্য। রাজনীতিকদের কাছে আমরা, মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিরা নিশ্চয় প্রশ্ন করতে পারি, ‘আপনারা মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, জাতির স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করেছেন গত ৪০ বছরে?’মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে যতটুকু জানতে পেরেছি, একাত্তরে এ দেশের খেটে খাওয়া কৃষক-কুলি-মজুর-শ্রমিক জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন! সংখ্যায় এই শ্রেণীভুক্তরাই ছিল বেশি। আজও এই কৃষক-শ্রমিক-মজুরেরা দেশকে সমানভাবে ভালোবাসেন। আর তাই তাঁরা খাদ্য দিয়ে, শ্রম দিয়ে, বৈদেশিক আয় দিয়ে এ দেশকে এখনো টিকিয়ে রেখেছেন।এ দেশের যতটুকু উন্নতি হয়েছে, তা তাঁদেরই শ্রমে ও ঘামে। কোনো নেতা-নেত্রীর বদৌলতে এই অর্থনৈতিক উন্নয়ন হয়নি। তাঁরা দুর্নীতি করেন না, রাষ্ট্রীয় সম্পদের তছরুপ করেন না—তাঁরা শুধু দিয়ে যান নিঃসংকোচে, নিতে জানেন না। তাঁরাই জাতির প্রাণশক্তি। নিতে জানেন শুধু নেতারা, যাঁরা রাষ্ট্র চালান। শুল্কমুক্ত গাড়িসহ রাষ্ট্রীয় প্রচুর সুযোগ-সুবিধা ভোগ করেন!আমি মনে করি, আমাদের এই বৈষম্যের ধারা পরিবর্তন হওয়া প্রয়োজন। দেশের ও জাতির উন্নতির মূলে যাঁদের অবদান প্রচুর, তাঁদের প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়া প্রয়োজন। বলা যায়, এখানেই মুক্তিযুদ্ধের চেতনা নিহিত।গিয়াস উদ্দিন চৌধুরীউত্তরা, ঢাকা।