চি ঠি প ত্র
হতাশার ঢিলওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে যাওয়ার পর তাদের বাসে পাথর ছোড়ার মাধ্যমে আমরা আসলে আমাদেরই খাটো করেছি। বাংলাদেশ দল পরাজিত হয়েছে তাদের ব্যর্থতার কারণে, কিন্তু আক্রমণ হলো প্রতিপক্ষ দলের ওপর। এটা কি আমাদের সৌজন্য? ঢিল ছোড়ার ফলে ওয়েস্ট ইন্ডিজ দলের বাসের কাচ ভেঙেছে, কিন্তু তাঁরা কেউ আহত হননি। আহত হওয়াটাও স্বাভাবিক ব্যাপার ছিল। দলের খেলোয়াড় ক্রিস গেইল টুইটারের মাধ্যমে বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য করেছেন, যা আমাদের প্রাপ্য ছিল! আমরা আইসিসির কাছে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছি এবং বিশ্ববাসীর কাছে নিজেদের খারাপ হিসেবে প্রকাশ করেছি। এত নিরাপত্তার পরও কীভাবে ঘটল এ ঘটনা? বিদেশিরা তো আমাদের অতিথি, কিন্তু তাঁদের সঙ্গে আমরা কীভাবে এ ধরনের ব্যবহার করলাম? এ ধরনের ঘটনা যদি আমাদের দেশে আরও ঘটে, তাহলে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন থেকে আমরা বঞ্চিত হব চিরদিনের জন্য। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা থেকে দেশের মানুষের সজাগ হওয়া প্রয়োজন। পাশাপাশি উচিত নিরাপত্তা জোরদার করা।মো. তানজিলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়