চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ অর্থনীতিরাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এর গ্রামীণ অর্থনীতিকে টেকসই ও মজবুত হতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতা, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অনিশ্চয়তা, প্রকৃতির বিরূপ আচরণের ফলে কৃষি খাতের ব্যাপক ক্ষতিসহ বিভিন্ন কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে আমাদের জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়েছে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত মানুষের ভোগান্তির শেষ নেই। তার ওপর বার কয়েক কৃষি খাতে বিপর্যয় নেমে আসার ধকল এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। কৃষি উৎপাদন কাঙ্ক্ষিত না হওয়ায় কৃষকেরা তেমন প্রয়োজন ছাড়া ফসল বাজারে ছাড়তে আগ্রহী হন না। আর ছাড়লেও মূলধনি মহাজনের কবলে পড়ে বাজার-ব্যবস্থা পর্যন্ত বেসামাল হয়ে পড়ে। তাই সরকারকে গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার দিকে বেশি জোর দিতে হবে। গ্রামীণ অবকাঠামোকে গুরুত্ব দিয়ে যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। শিল্প-উদ্যোক্তাদের সুবিধা দিয়ে তাঁদের গ্রাম-পর্যায়ে অর্থনীতির ভিত গড়ার সহায়তা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দৃঢ় করতে হবে গ্রামীণ অর্থনীতির ভিত।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।ধিক্কার জানাইইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। তাঁকে উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নিক, সেটা আমাদেরও দাবি। কিন্তু ইলিয়াস আলীর উদ্ধারের দাবিতে বিএনপির ডাকা হরতাল সম্পর্কে কিছুই জানতেন না বাস ড্রাইভার বদর আলী। তিনি তো রাজনীতি করতেন না। কেন তাঁকে এভাবে আগুনে পুড়ে মরতে হলো? যারা ঘুমন্ত মানুষকে আগুনে পুড়ে হত্যা করে, আমরা তাদের ধিক্কার জানাই।রবিউল করিম[email protected]নিয়োগ-বাণিজ্যবেকারত্ব যেমন জাতি, সমাজ ও পরিবারের জন্য বোঝা ও অভিশাপ, তেমনি নিজের কাছে অপরাধী মনে হয়। আজকাল বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যেন শিক্ষিত বেকার যুবকদের আরও নিঃস্ব করার ভয়ংকর ফাঁদ। অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা খরচের খাত সৃষ্টি হচ্ছে, বাড়ছে পরীক্ষার ফি বাবদ ব্যাংক ড্রাফট ফি প্রভৃতি টাকার অঙ্ক। নিয়োগ বিজ্ঞপ্তিকে ‘বিনিয়োগ বিজ্ঞপ্তি’ বললে ভুল হবে না। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বলতে চাই, আপনাদের অর্থের এত সমস্যা হলে চাকরি পাওয়ার পর না হয় বেতন থেকে টাকাটা নিয়ে নিয়েন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন, বেকারদের নিয়ে এই নিয়োগ-বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সব স্তরে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিত করুন।মো. সোলাইমান আলীসিংড়া, নাটোর।