চি ঠি প ত্র
পিএসসির প্রতিঅনেক স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা ৩২তম (বিশেষ) বিবিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু সব স্বপ্ন ভেঙে যায় যখন জানতে পারি, লিখিত পরীক্ষা শুরু হবে ১১ জুন থেকে। আমরা অনেকে সিএনএড কোর্স করছি পিটিআই থেকে। নিয়ম অনুযায়ী পিটিআইয়ের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় জুনের ১৪ তারিখ থেকে। পিটিআইয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ না নিলে এক বছরের প্রশিক্ষণ বাতিল হবে এবং একই সঙ্গে চাকরি নিয়ে জটিলতার সৃষ্টি হবে। আমার মতো অনেকেই আছেন যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না। জীবনের একটা বড় সুযোগ থেকে বঞ্চিত হব আমরা। তাই আমরা যেন ৩২তম (বিশেষ) লিখিত পরীক্ষায় অংশ নিতে পারি, তার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। মো. হামিদুর রহমান সোহেলপিটিআই, ঠাকুরগাঁওপদবি পরিবর্তনসরকার সম্প্রতি তৃতীয় শ্রেণীভুক্ত পাবলিক হেলথ নার্স, সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স ও ডিপ্লোমাধারী নার্সদের শ্রেণী ও স্কেল পরিবর্তন করে দ্বিতীয় শ্রেণী এবং স্কেল ছয় হাজার ৪০০ থেকে আট হাজার টাকায় উন্নীত করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।শ্রেণী ও স্কেল পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদবিও পরিবর্তন হওয়া উচিত। তাহলেই আমাদের প্রতি মর্যাদার শতভাগ পূর্ণ হতো। স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স ও পাবলিক হেলথ নার্সদের পদবিন্যাস করে নার্সিং অফিসার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মো. আবদুর রহিমসিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া।