চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার খেয়াঘাটভোলা দেশের একটি প্রাচীন জনপদ। একসময় এটি ছিল বরিশাল জেলার একটি মহকুমা, বর্তমানে জেলা। একটি বৃহৎ দ্বীপ। ভোলায় রয়েছে নানা ঐতিহ্য। এখানকার পান, সুপারি, নারকেল ইত্যাদি দেশ খ্যাত। মহিষের দুধের দধি একমাত্র ভোলাতেই পাওয়া যায়। কিন্তু ভোলায় সমস্যার শেষ নেই। এখানকার লঞ্চ টার্মিনালটি আকারে খুব ছোট। এখানে দেশের নানা এলাকা থেকে অনেক লঞ্চ আসে। সেই তুলনায় লঞ্চ টার্মিনালটি আকারে অনেক ছোট। লঞ্চ টার্মিনালটি বড় করা দরকার। লঞ্চঘাটে যাত্রীছাউনি নেই। যাত্রীছাউনি না থাকার কারণে, যাত্রীদের রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হয়। তাই জরুরি ভিত্তিতে একটি যাত্রীছাউনি নির্মাণ করা দরকার। টার্মিনালে ওঠার সিঁড়িগুলোর অবস্থা খুবই নাজুক। এ এলাকার রাস্তাগুলোর অবস্থাও খুব খারাপ। যেকোনো সময় যাত্রীরা দুর্ঘটনায় পড়তে পারে। তাই এই সিঁড়ি ও রাস্তাগুলো উন্নত করা দরকার। আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।আনোয়ার হোসেনউদয়পুর, বোরহানউদ্দীন, ভোলা।