চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমারখালীর তাঁতশিল্পএ দেশের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুমারখালীর তাঁতশিল্পের এখন চরম দুর্দিন। বছরের পর বছর নানাবিধ সমস্যা আর দেশি-বিদেশি চক্রান্তের শিকার হয়ে এ শিল্প আজ অনিবার্য ধ্বংসের মুখে, যার ফলে এ অঞ্চলের কয়েক লাখ তাঁতি পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। ১৯৯১ সালের জরিপ অনুযায়ী, এ অঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও চুয়াডাঙ্গা জেলার ১৪টি উপজেলায় হস্তচালিত সচল তাঁতের সংখ্যা ছিল ২৯ হাজার ৭৩টি। ২০০৩ সালের তথ্যমতে, তাঁতের সংখ্যা তো বাড়েনি বরং হাজার খানেক কমে গেছে। সর্বশেষ কুমারখালীর হস্তচালিত ৪২ হাজার তাঁতের মধ্যে পুঁজির অভাবে ২২ হাজার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আদি তাঁতিরা আজ এ পেশায় টিকতে পারছেন না। অথচ এঁদের মধ্যে দক্ষতা রয়েছে, জনবল রয়েছে আর কাজের আগ্রহ রয়েছে। শুধু বিদ্যমান সমস্যাগুলোর জন্য তাঁরা এ পেশা থেকে ছিটকে পড়ছেন। ব্যাংকগুলো থেকেও তাঁরা তেমন ঋণসুবিধা পাচ্ছেন না। কুমারখালী দেশের অন্যতম তাঁতসমৃদ্ধ শিল্প-এলাকা। এদের দরকার সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। প্রয়োজনীয় সহায়তা পেলে এ অঞ্চলের তাঁতশিল্পের সমৃদ্ধ অতীত আবার ফিরে আসবে। কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি হবে, অর্থনীতিতে আসবে গতিশীলতা।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা-১০০০।প্রধানমন্ত্রীর প্রতিদিনবদলের প্রত্যয় নিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান সরকার। আমরা সাধারণ জনগণ আশায় বুক বেঁধেছিলাম দিনবদলের প্রত্যাশায়। স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর বাংলাদেশের। অথচ প্রতিদিনই আমাদের সেই আশার গুড়ে বালি পড়ছে। আজ প্রতিটি ক্ষেত্রে রাজনীতি ঢুকে পড়েছে। চারদিকে শুধু অপ্রাপ্তি। কোথায় সেই দিনবদলের ইশতেহার? কোথায় সেই সুন্দর বাংলাদেশ? প্রতিদিনই যেন আমরা স্বপ্ন থেকে একটু একটু করে পিছিয়ে পড়ছি। মাননীয় প্রধানমন্ত্রী, একটু খেয়াল করুন, পত্রপত্রিকা পড়ুন, টিভি-রেডিওর খবরগুলো শুনুন, বিবিসি শুনুন। খবরের কাগজের চিঠিপত্র কলামটুকু পড়ুন। দর্শকদের সরাসরি মতামতের অনুষ্ঠানগুলো দেখুন। তাহলে অন্ততপক্ষে সাধারণ জনগণের আকুতি জানতে পারবেন, যা আপনাকে নিরপেক্ষভাবে সবকিছু বুঝতে ও বিচার-বিবেচনা করতে সহায়তা করবে। ফলে আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হবে।মো. আনোয়ারুল ইসলাম দোলনরাজশাহী কলেজ, রাজশাহী।স্ববিরোধিতাগত ২৪ এপ্রিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আওয়ামী লীগের সাংসদ সোহেল তাজের পদত্যাগের বিষয়ে বলতে গিয়ে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা সত্ত্বেও তাঁকে সরকার বেতন-ভাতা প্রদান করায় তাঁর আত্মসম্মান বোধে লেগেছে এবং যে কারণে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। তিনি ‘আত্মসম্মান বোধ’ আছে, আওয়ামী লীগের এমন অন্য সাংসদদেরও পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে বলতে চাই, তাহলে এত দিনে আপনারও তো পদত্যাগ করা উচিত ছিল। বিরোধীদলীয় নেত্রী হয়ে আপনি সবচেয়ে কম সংসদে উপস্থিত থেকেছেন। অথচ মন্ত্রীর পদমর্যাদার যত রকম সুযোগ, বেতন-ভাতা—সবই নিয়েছেন। সংসদ সদস্য পদ রক্ষার্থে গত অধিবেশনে দু-তিন দিনের জন্য যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের সাংসদেরা তো নিয়মিত সংসদে যোগ দিয়ে বেতন-ভাতা নিচ্ছেন, তাতে তো তাঁদের আত্মসম্মান বোধের প্রশ্ন আসছে না।আবুল কালাম আজাদকলেজ গেট, মোহাম্মদপুর।