চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএলএম কোম্পানিবর্তমানে বাংলাদেশের সংস্কৃতি এমন হয়ে দাঁড়িয়েছে যে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে অপরাধ কারও চোখে পড়ে না। আমরা জানি যে দুর্নীতি দমন কমিশন হলো দুর্নীতির বিরুদ্ধে কাজ করার একটি প্রতিষ্ঠান। তবে কি সেটা তারা নিজে থেকেই করে? নাকি কেউ চোখে আঙুল দেওয়ার পর?বেশ কিছু দিন ধরে ডেসটিনি ২০০০ লি. কে নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি চলছে। ইতিমধ্যে ডেসটিনির পাঁচজন পরিচালকের ব্যাংক হিসাব জব্দসহ অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এসব সম্ভব হয়েছে প্রথম আলো সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর। অথচ এই ডেসটিনি ২০০০ সাল থেকে ব্যবসা করে আসছে। শুধু তা-ই নয়, বিপিএলের মতো বিশাল এক আয়োজনের স্পন্সরও করেছে ডেসটিনি। শুধু ডেসটিনি নয়, বাংলাদেশে এখন ব্যাঙের ছাতার মতো আনাচে-কানাচে মাথা চারা দিয়ে উঠছে অসংখ্য এমএলএম কোম্পানি। অথচ এসব কোম্পানির সঠিক বৈধতা নিয়ে কোনো খবর আমরা দেখতে পাই না। তাই অতি শিগগির এসব কোম্পানির বৈধতা তদন্ত হওয়া উচিত। নয়তো বহু লোকজন ক্ষতিগ্রস্ত হবে প্রতিদিন প্রতি মুহূর্তে। মো. আনোয়ারুল ইসলামরাজশাহী কলেজ, রাজশাহী।হরতালের সফলতাসাম্প্রতিক সময়ে বিরোধী দল দুই দফায় টানা কয়েক দিন হরতাল কর্মসূচি পালন করল। হরতাল করা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু এ হরতালে বিরোধী দল কতটুকু লাভবান আর সরকারি দলই বা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো। দুই দলের কষাকষিতে মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অগণিত এইচএসসি পরীক্ষার্থী; ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী, যাদের প্রথম সাময়িক পরীক্ষা চলমান। ক্ষতি হয়েছে ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের। যাদের গ্রাস করার জন্য এ হরতাল, তাদের তো কোনো ক্ষতি হয়নি। তাহলে কেন এ হরতাল? হরতাল যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে অবশ্যই হরতালকে আমরা স্বাগত জানাই। মো. নাজিমবেগমগঞ্জ, নোয়াখালী।