চি ঠি প ত্র
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিআর কোথাও গতি থাক বা না থাক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির গতি ঠেকানো যাচ্ছে না যেন কিছুতেই! বাজারে শীতের সবজির দাম একইভাবে চড়া থেকেছে। একটি ছোট লাউয়ের দাম ৪০ টাকা। ফুলকপি, শিম—কোনোটার দামই ধরাছোঁয়ার মধ্যে নেই, ছিলও না। বর্তমানে আলুর দাম কিছুটা নাগালের মধ্যে। তবে আলু বিক্রির ক্ষেত্রে ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষকেরা। কিন্তু কেন? এর প্রকৃত কারণ কী? কারণ অনেক, তবে বাজারজাতকরণের সমস্যা এবং মধ্যবর্তী ব্যবসায়ীদের অসাধুতাই এর মুখ্য কারণ। মধ্যবর্তী অসাধু ব্যবসায়ীদের কারণে একদিকে কৃষকেরা উৎপাদন মূল্যের চেয়ে কম মূল্যে সবজি বিক্রি করছেন, অন্যদিকে ক্রেতাসাধারণকে চড়া দামে কিনতে হচ্ছে। এই অস্বাভাবিক অসামঞ্জস্যতা দূরীকরণে সরকারি হস্তক্ষেপ জরুরি। মধ্যবর্তী ব্যবসায়ীদের রুখে এবং পণ্য বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থা করে কৃষক ও জনগণের জীবন বাঁচানো প্রাণের দাবি সবার। আয় বাড়েনি অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে হু হু করে। জনগণের জীবন আজ বিপর্যস্ত। এই অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের একটি আশু কার্যকর পদক্ষেপের দিকে চেয়ে আছি অধীর আগ্রহে।বন্দনা আমীরউত্তরা, ঢাকা।শিশু হকারসম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন বাসস্ট্যান্ড, বাজার ও রাস্তাঘাটে সাত থেকে ১০ বছরের শিশুরা পত্রিকা বিক্রির অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে। পত্রিকাগুলো তাদের কাটতি বাড়ানোর জন্য এই শিশুদের ব্যবহার করছে। কয়েকটি শিশুর সঙ্গে কথা বলে জানা গেল, তাদের মা-বাবারাই এ কাজে উৎসাহিত করেন। প্রতিদিন তারা পত্রিকা বিক্রি করে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আয় করে। কথা হলো, যে সময় তাদের স্কুলে যাওয়ার কথা, সেই সময়টা তারা ব্যয় করছে পত্রিকা বিক্রির কাজে। এভাবে শত শত শিশু টাকার লোভে পড়ে কিংবা বাধ্য হয়ে শিক্ষার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহরের বস্তি ও সুইপার কোলোনি যা-ই হোক না কেন, সব এলাকার শিশুদের শিক্ষা ও লেখাপড়া শেখা প্রয়োজন। শিশুর লেখাপড়ার জন্য মা-বাবাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। আশা করি, সরকার এসব ছিন্নমূল ও পথশিশুদের মৌলিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।মো. সাহেদশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।