চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কেমন ফল প্রকাশ!আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আযিযুল হক কলেজের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী। আমাদের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের ২ তারিখে। দীর্ঘ আট মাস প্রতীক্ষার পর ফলাফল পেয়ে আমরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তখনই আমাদের কয়েকজন বন্ধুর কাছে এই ফলাফল অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট থেকে পাওয়া ফলাফলে ওদের প্রত্যেকের শুধু একটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে। অর্থাৎ প্রাপ্ত নম্বরের জায়গায় ‘এ’ উল্লেখ রয়েছে। যার মানে তারা ওই পরীক্ষায় অনুপস্থিত ছিল। বিষয়টি জানার পর আমরা দ্রুত বিভাগীয় প্রধান ও কলেজের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে দেখা করি। তাঁরা আমাদের পরীক্ষা কেন্দ্রের উপস্থিতি খাতা দেখতে বলেন। আমরা উপস্থিতি খাতা দেখে নিশ্চিত হই, তারা কেউই উক্ত পরীক্ষায় অনুপস্থিত ছিল না। সমস্যা সমাধানে আমরা উভয় কলেজের সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। তাঁদের কেউই আমাদের আশার কথা শোনাতে পারেননি। এদিকে বন্ধুরা প্রায় পাগল হয়ে গেছে এমন পরিস্থিতিতে। আমরা বেশ কয়েকটি কলেজে খবর নিয়ে জেনেছি, আরও অনেকের এ রকম সমস্যা হয়েছে। প্রত্যেকেই এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে অতি দ্রুত এদের প্রত্যেকের সংশোধনীমূলক ফলাফল প্রকাশে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সেলিম, আতিক, মমি, মায়াসরকারি আযিযুল হক কলেজ, বগুড়া।চাকরির বয়সদেশের অবহেলিত শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অধ্যয়নরত এবং অধ্যয়ন শেষ করা শিক্ষার্থী ও অভিভাবকেরা। চার বছর মেয়াদি সম্মান কোর্স শেষ করতে লাগছে ছয়-সাত বছর।এমতাবস্থায় শিক্ষাজীবনেই শেষ হচ্ছে ২৭-২৮ বছর। এ ক্ষেত্রে অনেক মেধাবী শিক্ষার্থী বয়সের কারণে যোগ্য বা পছন্দের চাকরিতে প্রবেশ করতে পারছে না।বিশ্বের উন্নত দেশ তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি প্রতিবেশী ভারতেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। আমাদের দেশে ৩৫ বছর করলে ক্ষতি কোথায়। দেশকে যদি ডিজিটাল দেশ হিসেবে গড়তে হয় তাহলে সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থা অবধারিত। আমাদের দেশেও উন্নত দেশের মতো চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা হোক। আশা করছি, বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসবে। মো. আসাদুজ্জামানকুষ্টিয়া।