চি ঠি প ত্র
ফলাফল কবে পাবজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-১০ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা গত বছরের অক্টোবর মাসে শেষ হয়েছে। এখনো ফল প্রকাশিত হয়নি। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ সমস্যা লেগেই থাকে। পরীক্ষা নেওয়া হয় এক মাস ধরে, আর ফল প্রকাশ করা হয় ছয়-সাত মাস পরে। বর্তমান সরকারের উদ্যোগের ফলে মাত্র তিন মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি সম্মান কোর্সের প্রথম বর্ষ শেষ করতে সময় লাগছে দেড় থেকে দুই বছর। সম্মান শ্রেণী সমাপ্ত করতে একজন নিয়মিত শিক্ষার্থীর সময় লাগছে ছয় থেকে সাত বছর। স্নাতকোত্তর কোর্স শেষ করতে সময় লাগছে আরও দুই বছর। এমনিভাবে আমাদের জীবনের সাত-আটটি বছর নষ্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনিয়ম ও অবহেলায়। অবিলম্বে সম্মান প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. সুমন আলীসরকারি তিতুমীর কলেজ, ঢাকা।