চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক বৃত্তিমেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও সংস্থা প্রতিবছর বৃত্তি দিয়ে থাকে। এ জন্য এসব প্রতিষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই। তবে এ ক্ষেত্রে লক্ষণীয়, একজন শিক্ষার্থী দুই বা ততোধিক ব্যাংক বা সংস্থা কর্তৃক বৃত্তির জন্য মনোনীত হয়। কিন্তু অনেক শিক্ষার্থী মেধাবী ও দরিদ্র হওয়া সত্ত্বেও কোনো ধরনের বৃত্তির জন্য মনোনীত হয় না। সম্প্রতি কয়েকটি ব্যাংক ও সংস্থা বৃত্তির ফলাফল প্রকাশ করলে দেখা যায়, একজনই একাধিক বৃত্তির জন্য মনোনীত হয়েছে। আবার কেউ কেউ অত্যন্ত গরিব ও মেধাবী হওয়া সত্ত্বেও বৃত্তির জন্য মনোনীত হয়নি। তাই এসব ব্যাংক ও সংস্থার প্রতি আমাদের বিনীত আবেদন, তারা যেন পরস্পর যোগাযোগের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয়। তবেই তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই মহান উদ্দেশ্য সফল হবে।প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীসলিমুল্লাহ মুসলিম হলঢাকা বিশ্ববিদ্যালয়।ব্রেকিং নিউজটিভিতে ‘ব্রেকিং নিউজ’ শিরোনাম দেখে চমকে ওঠে না, এমন মানুষ এ দেশে কমই আছে। হূদয় ভাঙা এই নিউজের ভয়ংকর প্রভাব পড়ে যেমন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়, তেমনি দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের জীবিকায়। কবে আসবে সেই দিন, যেদিন একটি ব্রেকিং নিউজের আনন্দে সবার হূদয় খুশিতে ভেঙে আটখানা হবে।ডা. নাসিমামোহাম্মদপুর, ঢাকা।সর্বনাশা হরতালপ্রতিনিয়ত সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কঠোর পরিশ্রম করে তাদের সামান্য উপার্জনে কোনোমতে দিনাতিপাত করাই এখন কঠিনতর অবস্থা। তার মধ্যে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো তাদের সামনে এখন হরতাল-আতঙ্ক এসে ভিড় করছে। সাধারণ পেশাজীবী থেকে শুরু করে বড় ব্যবসায়ী—সবার কাছেই এখন হরতাল ভয়ানক এক আতঙ্কের নাম। সর্বনাশা হরতালের কবলে পড়ে চরম ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। হরতালের নাম করে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, দোকানপাট ভাঙচুর, লুটপাট, বোমাবাজি এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাধারণ মানুষের ক্ষতি করে যখন-তখন হরতাল ডাকা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। বিরোধী দলগুলো তাদের দাবি আদায়ের জন্য হরতালকেই কার্যকর হাতিয়ার হিসেবে মনে করে। আর তাদের হীন স্বার্থ পূরণের জন্য নির্মম বলির শিকার হয় সাধারণ জনগণ। হরতালের কারণে দিনমজুর থেকে শুরু করে ব্যাংক, বিমা, অফিস-আদালতসহ নানাবিধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অঘোষিত ছুটি বিরাজ করায় শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। ইচ্ছা হলেই হরতাল ডাকা এখন রাজনৈতিক দলগুলোর ফ্যাশন। আর নিরীহ জনগণের কাছে তা বিভীষিকাময়। সাধারণ জনগণ হচ্ছে সব ক্ষমতার উৎস। তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে কোনো রাজনৈতিক দলই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কাজেই জনগণের দুরবস্থার কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলো আর কোনো দিন হরতাল ডাকবে না—এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মনুষের।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা।বাস সার্ভিসমতিঝিল থেকে ভায়া শাহবাগ গুলশান ১-২ পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চাই। কারণ হাজার হাজার যাত্রী গুলশান ও মহাখালীতে কর্মরত রয়েছেন, যাঁদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। তাই সরকারের কাছে আবেদন, খুব দ্রুত এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।মো. রফিকএলিফ্যান্ট রোড, ঢাকা।