চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিমপুর রাজবাড়িনওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর রাজবাড়ি একটি প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন। এই রাজবাড়িটি এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ধ্বংস হতে চলেছে। পাগলা রাজার রাজবাড়ি বলে এটি বেশি পরিচিত। এখানে বসবাসকারী রাজারা ছিলেন নাটোরের দিঘাপতিয়া রাজার বংশধর। স্বার্থান্বেষী কিছু মানুষের লোভের কালো থাবায় এখন সবই ধ্বংসের মুখে। বর্তমানে রাজবাড়ির বৈঠকখানার কিছু অংশ ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহূত হচ্ছে। বাকি শত শত বিঘা জমি ও পুকুর প্রভাবশালী ভূমিদস্যুরা রাজনীতির ছত্রছায়ায় দখল করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বেশির ভাগই ধানের চাতাল তৈরি করে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে বিশাল অঙ্কের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। হাজারো প্রাচীন ঐতিহ্যে ভরা এই রাজবাড়িটি এখন বিলুপ্তির পথে। সরকার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এসব অবৈধ স্থাপনা, জমি ও পুকুরগুলো উদ্ধার করে সংস্কারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহলে প্রতিবছর এই রাজবাড়ি থেকে অনেক অর্থ রাজস্ব হিসেবে আয় করা সম্ভব। তা ছাড়া এই প্রাচীন ঐতিহ্যটির যথাযথ সংস্কার করা হলে পর্যটকদের জন্য এটি দর্শনীয় স্থান হিসেবে গণ্য হতে পারে। তাই সবার দাবি, প্রাচীন এই রাজবাড়িটি প্রভাবশালী ভূমিদস্যুদের কাছ থেকে দখলমুক্ত করা হোক।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।বাঙালি কোচসৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সেরা বাঙালি ক্রিকেটার। আমাদের সাকিবের জনপ্রিয়তা যেমন বাংলাদেশের পরে কলকাতায় সবচেয়ে বেশি, তেমন সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয়তা ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি। বাঙালি হওয়ার কারণে প্রায় সময় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পক্ষে তাঁকে কথা বলতে দেখা যায়। কিছুদিন আগেও এশিয়া কাপ শেষে বাংলাদেশের প্রশংসা করে তিনি ভারতীয় পত্রিকায় একটি কলাম লিখেছিলেন এবং সম্প্রতি আমাদের তামিম ইকবালকে আইপিএলে নেওয়ার পেছনে সৌরভ গাঙ্গুলীর অবদানই সবচেয়ে বেশি। তিনি এ দেশের প্রতিটি খেলোয়াড়কে ভালোমতো চেনেন, খোঁজখবর রাখেন। ফলে তিনি বাংলাদেশের কোচ হলে অন্যান্য কোচের মতো খেলোয়াড়দের বুঝতেই তার ছয়-সাত মাস সময় লাগবে না, আবহাওয়ার সঙ্গেও তিনি তাড়াতাড়ি নিজেকে খাপ খাওয়াতে পারবেন। তা ছাড়া কোচজীবনের অভিষেক বাংলাদেশে হওয়ার কারণে নিজেকে আন্তর্জাতিক কোচ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যথেষ্ট আন্তরিকভাবে কাজ করতে চাইবেন বলে মনে করি। রবিউল করিমএলিট ফোর্স সিকিউরিটি।এ কেমন শিক্ষক?এখন যদি কোনো অভিভাবকের কাছে কোনো শিক্ষকের কথা বলা হয় তবে কেন জানি নিজের অজান্তেই একজন প্রাইভেট ব্যবসায়ী ভাবটা চলে আসে। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা নয়! শিক্ষক মানেই পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তি। যিনি হবেন সুপরামর্শদাতা এবং সবার মান্য। কিন্তু আজকাল কোনো ছাত্র কি শিক্ষককে অন্তর থেকে শ্রদ্ধা করে? করে না, দেখানো শ্রদ্ধাটুকুও হয় ভয়ে না হয় লোক দেখানো। শিক্ষা নিয়ে এখন এ দেশে ব্যাপক বাণিজ্য চলছে। ভর্তি বাণিজ্য তো এখন বাণিজ্যেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর স্কুল-কলেজের শিক্ষকেরা সেসব ছাত্রছাত্রীর প্রতি যত্নবান, যারা তাঁদের কাছে প্রাইভেট পড়ে। তাদের বেশি নম্বর দিতে হবে। তাদের সব সময় খুশি রাখতে হবে। এটাই যেন নিয়ম। ভালো শিক্ষক যে নেই তাও কিন্তু নয়। ভালো শিক্ষক অবশ্যই আছেন। তবে তাঁদের বর্তমান সংখ্যা খুবই কম। শিক্ষকদের প্রতি ছাত্র হিসেবে আমার অনুরোধ, আপনারা আপনাদের সম্মান রক্ষা করুন। আদিব বুলবুলচুয়াডাঙ্গা সরকারি কলেজ।ফুটওভার ব্রিজরাজধানীর ব্যস্ততম ও যানজটপূর্ণ রাস্তাগুলোর মধ্যে অন্যতম হলো গাবতলী থেকে সদরঘাটের বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক, মাইক্রোবাস, কাভার্ড ভ্যান, টেম্পো, সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি চলাচল করে। এই রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলো হলো: সোয়ারীঘাট, কিল্লার মোড়, সেকশন মোড়, শিকদার মেডিকেল, বুদ্ধিজীবী মোড়। অনেক ক্ষেত্রে মোড়গুলো শুধু দুই বা তিনটি নয় চার রাস্তার মিলনস্থল। এ রকমই একটি মোড় হলো সেকশন মোড়। রাস্তাগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিক থেকে এসে এখানে মিলিত হয়েছে। রাস্তাগুলো যানবাহনের পাশাপাশি মানুষও চলাচল করে প্রচুর পরিমাণে। বিশেষ করে সকাল আট থেকে ১০টা পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের চলাচল বেশি। আবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত এই রাস্তাগুলো দিয়ে বাসায় ফিরে আসে বিভিন্ন অফিস, গার্মেন্টস ও কারখানায় কর্মরত ব্যক্তিরা।মোড়টি পারাপারের সময় সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে মানুষ। ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও যানজট দূর করতে পারছে না। তার কারণ, যানবাহনের সঙ্গে সঙ্গে মানুষও পারাপার হচ্ছে। যদি ফুট ওভারব্রিজ থাকত, তাহলে রাস্তাগুলো অনেকটা যানজটমুক্ত হতো। লোকজনও নিত্যদিনের হয়রানি ও দুর্ঘটনা থেকে রেহাই পেত। সেকশন মোড়ে ওভারব্রিজ স্থাপন করা খুবই জরুরি। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সেকশন মোড়ে ওভারব্রিজ নির্মাণ করে জনগণকে হয়রানি ও দুর্ঘটনা থেকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিন।মো. সুমন আলীপুরোনো কাজীবাড়ী রোডখলিফাঘাট, কামরাঙ্গীরচর, ঢাকা।