চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কার-তত্ত্বমাননীয় স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, বিশ্বের বেশ কিছু রাজধানীতে চিজ, স্যান্ডউইচ আর সাদা ওয়াইন খেলে জনপ্রিয়তা বাড়ে। সময়মতো একটি নোবেল পুরস্কারও পাওয়া যায়। মন্ত্রীর কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। ফলে আরও একটি বা একাধিক নোবেল পুরস্কারের জন্য চেষ্টা করতে দোষ কোথায়? এ তত্ত্ব অনুযায়ী, আমরা কিছু লোককে বিশ্বের বেশ কিছু দেশের রাজধানীতে পাঠাতে পারি চিজ, স্যান্ডউইচ আর সাদা ওয়াইন খেয়ে জনপ্রিয়তা লাভ করার জন্য। জনপ্রিয়তা লাভ করার পর তিনি সময়মতো একটি নোবেল পুরস্কারও পেয়ে যাবেন। এভাবে কয়েক বছর পর পর আমরা একটি করে নোবেল পুরস্কার পেতে পারি। আমার মনে হয়, মন্ত্রীর এ তত্ত্ব অনুসরণ করলে আমাদের দেশ এক দিন নোবেলজয়ী লোকে ভরে যাবে। সারা বিশ্বে আমরা পরিচিতি পাব নোবেল জাতি হিসেবে, নোবেলের দেশ হিসেবে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।বদরুল হকময়মনসিংহ।পড়াশোনার বয়সআমি একজন হতভাগা শিক্ষার্থী। ২০১১ সালে এইচএসসি পাস করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হতে পারছি না। কারণ, আমার বয়স ২৪ বছরের বেশি হয়ে গেছে। আমার প্রশ্ন শিক্ষামন্ত্রীর কাছে, এত দিন আমরা শুনে আসছি, পড়াশোনার কোনো বয়স নেই। তাহলে এটি কি ভুল শিখলাম? নাকি এ নিয়ম শুধু আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য? গত ৬ মার্চ প্রথম আলোতে দেখেছি, অস্ট্রেলিয়ার একজন নাগরিক ৯৭ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তা হলে এটা কীভাবে সম্ভব? তিনি যদি ৯১ বছর বয়সে ডিগ্রি অর্জন করতে পারেন, তাহলে আমি ২৪ বছর বয়সে কেন ভর্তির অযোগ্য হব? আমার মতো আরও অনেক শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন সমস্যার কারণে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যায় পড়ে সঠিক সময়ে পড়াশোনা শেষ করতে না পেরে চাকরি করে পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। চাকরি আর পড়াশোনা একসঙ্গে করতে গিয়ে যদি এ বয়সের সমস্যায় পড়তে হয় তাহলে দারিদ্র্যের কারণে যাদের পড়াশোনা বন্ধ হওয়ার পর আবার শুরু করতে চায়, তারা কীভাবে তার লক্ষ্যে পৌঁছাবে। কীভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাবে? তাই আমার আকুল আবেদন শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, এ ব্যাপারে ভেবে যথাযথ ব্যবস্থা নিতে। শুনেছি, সরকারি কলেজগুলোতে নাকি প্রাইভেট একটা কোর্স আছে, কিন্তু গ্রামে থেকে যেখানে ঠিক সময়ে পড়াশোনা চালানো সম্ভব হয়নি, সেখানে শহরে গিয়ে এটা করা তো আরও কঠিন হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. শাহ্জাহানটেরিয়াইল, সীতাকুণ্ড, চট্টগ্রাম।