চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তি২০১২ সালের একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সারা দেশের ২৪০টি কলেজে এবার অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভর্তি ব্যবস্থাপনা ফি বাবদ টেলিটকে ১২০ টাকা জমা দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটি যুগান্তকারী পদক্ষেপ।১২০ টাকার মধ্যে টেলিটক পাবে ১২ টাকা, সংশ্লিষ্ট বোর্ড ৬ টাকা এবং বাকি ১০২ টাকা পাবে আবেদনকারীর মনোনীত কলেজ। এ বিষয়ে অধিকাংশ সচেতন অভিভাবক ও কলেজ-শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক এবং আরও অনেক সচেতন মানুষের ধারণা, যেহেতু ভর্তিপ্রক্রিয়ার যাচাই-বাছাই পর্বের কাজটি টেলিটক ও বোর্ড করবে, কোনো ভর্তি পরীক্ষাও নেই, সেহেতু একজন ছাত্রের শুধু ১৮ টাকা দিয়ে আবেদন করাটাই যৌক্তিক ছিল।টেলিটক ও বোর্ডের দায়িত্ব হলো, কোনো কলেজের আসনসংখ্যা অনুযায়ী ভর্তিযোগ্য বাছাইকৃত ছাত্রছাত্রীর তালিকা কলেজে কলেজে পাঠানো। ধরা যাক, একটি কলেজের আসনসংখ্যা এক হাজার ২০০, সেক্ষেত্রে টেলিটক ও বোর্ড কর্তৃক বাছাইকৃত এক হাজার ২০০ ছাত্রছাত্রীকেই সংশ্লিষ্ট কলেজ ভর্তি করবে এবং ভর্তি ব্যবস্থাপনা ফি বাবদ সেই কলেজ শুধু এই এক হাজার ২০০ ছাত্রছাত্রীর কাছ থেকেই টেলিটক ও বোর্ডের ১৮ টাকা বাদ দিয়ে ১০২ টাকা নিতে পারে। কিন্তু যে আবেদনকারীর সঙ্গে কলেজের কোনো সম্পৃক্ততা নেই, যে টেলিটক থেকেই বাদ পড়ে যাবে, তারও ১০২ টাকা কলেজের ফান্ডে জমা হচ্ছে, এর কোনো যুক্তি থাকতে পারে না। এ ছাড়া বলা হয়েছে, একজন আবেদনকারী তিনটি কলেজে আবেদন করতে পারবে আলাদাভাবে। তিনটি কলেজে আলাদাভাবে আবেদন করতে একজনকে ৩৬০ টাকা খরচ করতে হচ্ছে, যা সহজেই এড়ানো যেত যদি একজন আবেদনকারীকে একই আবেদনে তিনটি কলেজের নাম লেখার সুযোগ দেওয়া হতো পছন্দের ক্রমানুসারে এবং যা মাত্র ১৮ টাকাতেই সম্ভব ছিল। এসব বিষয় নিয়ে আগে থেকে মতবিনিময় ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে এদেশের লাখ লাখ গরিব ছাত্রছাত্রী উপকৃত হতো। আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৃহত্তর জনস্বার্থে বিষয়গুলো খতিয়ে দেখবে।সুশান্ত চন্দ্র রায়কাজলা, রাজশাহী।