চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হীরার টুকরা১৯ মে প্রথম আলো পত্রিকা খুলতেই এত খবরের ভিড়ে চোখে পড়ল একটা খবর, ‘যেন একেকটি হীরার টুকরা’। খবরটি পড়ে যে কারও আনন্দ আর গর্বে বুক ভরে ওঠার কথা। কী অদম্য তাদের পথচলা। লাল্টু, রুবেল, কুলসুম, বন্যা, সোহেল, হালিমা—প্রত্যেকেই হতদরিদ্র পরিবারের একেকজন। দারিদ্র্যের কশাঘাতে বন্ধ হয়ে যায়নি তাদের জ্ঞানপিপাসা। নিষ্ঠুর সমাজের দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট হতে হতে বেঁচে ওঠার চেষ্টা করেছে বারবার। আমাদের আনন্দ আর গর্বের শেষ থাকে না যখন এরা মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায়। সে সঙ্গে লজ্জা হয়, কারণ আমরা জানি না, আজ যাদের হীরার টুকরা বলে অভিহিত করছি, তাদের বুকে চাপা অদম্য অভিলাষের শেষ কোথায়। প্রতিবছর জিপিএ-৫ পেয়ে হাজার হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়। আমরা আনন্দিত হই। অভিভাবকেরা আশায় বুক বাঁধেন সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। কিন্তু কখনো কি ভেবেছি, এই জিপিএ-৫ পাওয়া কতজন বিশ্ববিদ্যালয়ে এসেছে? একটু খেয়াল করলেই দেখা যায়, যখন স্কুল পাস করে কলেজে ভর্তি হলাম, অনেক বন্ধুই ভর্তি হতে পারেনি। তারপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে কাছের বন্ধুটিও দারিদ্র্যের কশাঘাতে আর এগোতে পারে না। জিপিএ-৫ তারও ছিল। বুকে ছিল স্বপ্ন আকাশছোঁয়া। আপনারা বলেছেন, নির্বাচিত ৫০ জনকে ট্রাস্টের আওতায় বৃত্তি দেওয়া হবে। কিন্তু একটু ভালো করে লক্ষ করুন, এই হীরার টুকরা শুধু ৫০ জন নয়, অনেক।এক জরিপে দেখা গেছে, নবম-দশম শ্রেণী (এসএসসি-২০০৮) অতিক্রম করতে দুই বছরে ঝরে পড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী (ছয় লাখ সাত হাজার ৬৫৪ জন); একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অতিক্রম করতে মাত্র দুই বছরের ব্যবধানে ঝরে পড়ে ২৪ শতাংশ। আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারে মাত্র ৪ শতাংশ। লাল্টু বলেছিল, সে ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের উন্নয়ন করতে চায়। আমরা জানি না, তার স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে। যখন শুধু দারিদ্র্যের দোহাই দিয়ে এমন শত শত স্বপ্নের মৃত্যু হয়, তখন এই হীরার টুকরার কয়লায় পরিণত হওয়ার দায়ভার এড়াতে পারি না। এ দায় সমাজের, এ দায় রাষ্ট্রের।স্বাধীনতার ৪০ বছরেও তাই এই স্বপ্ন ভাঙার হাহাকার শুনতে পাই। আমরা চাই না, এই হীরার টুকরা আলো বিচ্ছুরণ করার আগেই আবার কয়লায় পরিণত হোক। কিন্তু নির্ধারিত বাস্তবতা আমাদের বারবার আতঙ্কিত করে। দিন দিন শিক্ষার ব্যয়বৃদ্ধি শিক্ষাপ্রতিষ্ঠানের বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ বারবার মনে করিয়ে দেয়। এই হীরার টুকরারা পড়তে পারবে, নাকি সমাজের বিষবাষ্পে উজ্জ্বলতা হারিয়ে ছাই হয়ে পড়ে থাকবে কোনো এক কোণে?জিনিয়া হোসাইনবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।ফল প্রকাশে বিলম্বআমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনেক দিন পেরিয়ে গেলেও ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে। তাই শিগগিরই ফল প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয়। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মা-বাবার মেধাবী ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এ কথা সবাই একবাক্যে স্বীকার করে নেবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তুলনায় তারা অনেক মেধাবী। কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই ‘সেশনজট’ নামের বিভীষিকায় ভুগছি। বারবার কর্তৃপক্ষকে এ বিষয়টি অবহিত করেও এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। দিন দিন সেশনজট আরও বেড়েই চলছে। এর ফলে এখানকার ছাত্রছাত্রীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। লক্ষাধিক শিক্ষার্থীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, সঠিক সময়ে পরীক্ষা দিন এবং ফল প্রকাশ করুন। অর্থাৎ চার বছরের কোর্স চার বছরেই শেষ করুন। অন্যথায় আমরা সব ছাত্রছাত্রীকে নিয়ে আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে দেশ অচল করে দেব।কল্লোল, ঢাকা কলেজ।