চি ঠি প ত্র
সাহায্যের আবেদনআমার স্বামী আবদুল্লাহ খান আলম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক পদে কর্মরত অবস্থায় ২০০৫ সালে ক্যানসারে মারা যান। তিনি সৎ মানুষ ছিলেন। একটা ছাপরাঘরও রেখে যাননি। তাঁর চিকিৎসায় জমানো টাকা শেষ হয়। আমি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে অথই সাগরে হাবুডুবু খাচ্ছি। কিছু টাকা শেয়ারবাজারে ছিল, সেখানকার বিপর্যয় আমাদের পথে বসায়। আমার বড় ছেলে এমবিএতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ছোট ছেলে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ে। মেয়ে সিকদার মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে। সে এসএসসিতে গোল্ডেন জিপিএ ও এইচএসসিতে এ প্লাস পেয়েছে। এখন তারও পড়াশোনার খরচ চালাতে পারছি না। আমার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করছি। গত বছর ৩ আগস্ট ও গত ৮ ডিসেম্বর সাহায্য চেয়ে তাঁর বরাবরে ডাকযোগে আবেদনপত্রও পাঠিয়েছিলাম। জানি না সেই চিঠি তাঁর কাছে পৌঁছেছে কি না? তিনিই পারেন একটি অসহায় পরিবারকে রক্ষা করতে। ফেরদৌসি আলম খানদক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা।চলনবিলের বোয়ালমিঠা পানির মাছের প্রধান উৎস চলনবিল। মৎস্যভান্ডার নামে খ্যাত এই বিলে প্রায় ৪২ প্রজাতির মাছ পাওয়া যায়। বিলের নিচু এলাকায় সারা বছর পানি না থাকা, যত্রতত্রভাবে আবাদি জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, অবাধে পোনা ও ডিমওয়ালা মা-মাছ নিধনসহ প্রভৃতি কারণে বেশ কিছু প্রজাতির মাছ এখন আর পাওয়া যাচ্ছে না। এ ছাড়া অনেক প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এই মাছগুলোর মধ্যে বোয়াল অন্যতম। মূলত চলনবিলের মৎস্যসম্পদের মধ্যে স্বাদে অতুলনীয় ও লোভনীয় এই বোয়াল মাছের কদর সবচেয়ে বেশি। ভাদ্র-আশ্বিন চলনবিল অঞ্চলে বোয়াল মাছের ভরা মৌসুম। কয়েক বছর ধরে এ মৌসুমেও আর আগের মতো বোয়াল পাওয়া যাচ্ছে না।সম্প্রতি সরকারি ও কিছু বেসরকারি সংস্থার উদ্যোগে চলনবিল মৎস্যসম্পদ রক্ষায় বিলের নিচু এলাকার কয়েকটি স্থানে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এসব অভয়াশ্রম থেকে এরই মধ্যে সুফলও পাওয়া যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, জ্যৈষ্ঠ-আষাঢ়ের মাঝামাঝি সময়ে ডিম ফোটানো বা প্রজননের জন্য ডিমওয়ালা মা-বোয়াল মাছগুলো যখন অভয়াশ্রম ছেড়ে বিলের আগাম বন্যার পানিতে আসে, ঠিক তখনই কিছু অসাধু মৎস্যশিকারি এই মা-বোয়াল নিধনে ব্যস্ত হয়ে ওঠে। ডিম ফোটানো বা প্রজননকালে এভাবে মা-মাছ নিধন মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।এ অবস্থায় প্রজনন মৌসুমের আগেই বৃহত্তম চলনবিলে মা-বোয়াল নিধন বন্ধের জন্য সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।