চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৈষম্যবাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হচ্ছেন শ্রমিকেরা। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে থাকে। এ দেশে পুরুষ শ্রমিকদের পাশাপাশি অসংখ্য নারী শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে আমাদের অর্থনীতির চাকা সচল রাখছেন। কিন্তু মজুরি প্রাপ্তির ক্ষেত্রে তাঁরা বিরাট বৈষম্যের শিকার হন, যা অত্যন্ত অমানবিক। শ্রমিকদের এমনিতেই সামান্য মজুরি দেওয়া হয়। উপরন্তু পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের অনেক কম মজুরি দেওয়া হয়। অথচ নারী এবং পুরুষদের সমপরিমাণ কাজ করতে হয়। এ ছাড়া নারী শ্রমিকেরা উপযুক্ত মজুরি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাঁরা অমানুষিক পরিশ্রমের পরও সংসারে স্বচ্ছলতার মুখ দেখতে পারছেন না। অথচ অর্থলোভী মালিকেরা নারী শ্রমিকদের ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছেন। দরিদ্র নারী শ্রমিকদের প্রতি বঞ্চনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা চাই এই বৈষম্য অচিরেই দূর হোক। নারী এবং পুরুষ শ্রমিকদের সমান মজুরি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া কর্মস্থলে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা জরুরি। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা। বর্ষায় গাছ লাগানবৃক্ষরোপণের জন্য বর্ষা মৌসুম উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের জন্য মাটিতে জো বা উর্বরতা আসে। তাই বর্ষাকালে গাছ রোপণ করা উচিত। গাছ রোপণের আগে ঠিক করতে হবে, কোথায় কোন গাছ লাগাতে হবে। উপযুক্ত স্থান নির্বাচন, সেই সঙ্গে উপযুক্ত বৃক্ষরোপণ সঠিক বনায়নের পূর্বশর্ত। এলাকা, মাটি, উর্বরতাভেদে গাছ নির্বাচন করতে হবে। পাহাড়ি বনভূমির ওপরিভাগে রোপণোপযোগী গাছগুলোর মধ্যে গর্জন, গামার, চম্পা, আমলকি, কনক, ঝাউ ও আকাশমণি অন্যতম। মধ্য ঢাল থেকে পাদদেশ পর্যন্ত চাপালিশ, মেহগনি, শিলকড়ই, শিমুল, ছাতিয়ান, জারুল, তেঁতুল, পিতরাজ, বট, বকুল, চন্দুল, রাবার, কাঁঠাল, লেবু, পেয়ারা, গাব, কালোজাম, হরীতকী, বহেরা, ওলটকম্বল, অর্জুন, বাঁশ ও বেতগাছ রোপণ করা ভালো। পাহাড়ি এলাকার নিচু ভূমিতে কদম, পুতিজাম, ডুমুর, বট, অশ্বত্থ, জিগা, কাঞ্চন প্রভৃতি গাছ রোপণ করা যেতে পারে। এ ছাড়া রাস্তা ও সড়কের ধারে রোপণোপযোগী গাছগুলোর মধ্যে রাজকড়ই, দেবদারু, তেলসুর, পলাশ, কৃষ্ণচূড়া, নিম, হিজল, জাম ইত্যাদি লাগানো যেতে পারে। আমাদের প্রকৃতির ঋতুবৈচিত্র্য আমরা প্রায় হারিয়ে ফেলেছি। তাপমাত্রার যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, তাতে আমাদের প্রাণ ওষ্ঠাগত। আসুন, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে বনায়ন করি। সবুজে ভরে দিই আমাদের পরিবেশ। জাহেদুর রহমানঢাকা।বারিধারা যানজটবেশ কিছুদিন ধরে কূটনৈতিক পাড়া বনানী, গুলশান, বারিধারাসহ বসুন্ধরা এলাকা যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা কূটনৈতিক ও এলাকাবাসীর সময় নষ্ট হচ্ছে। এটা দেখার কেউ নেই। এই যানজটের কারণে ওই এলাকার স্কুল, কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তা সত্যিই বেদনাদায়ক। ভোগান্তির মূল কারণ হচ্ছে এ এলাকার যাত্রী ও যানবাহন। এ ছাড়া রিকশা, ভ্যান, রাস্তার ওপর হকার, দোকানপাট ও বাজার যানজটের আরেকটি কারণ। পুলিশ আছে তবে শাসন নেই। অল্প কিছুদিন আগে এই গুলশান কূটনৈতিকপাড়ায় সৌদি কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়। এধরণের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যথেষ্ট। এখনো পর্যন্ত এর কোন সুরাহা হয়নি। অন্যদিকে আজও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা যায়নি। কোন দেশে আমাদের বসবাস। এ অবস্থার উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীবারিধারা, ঢাকা।