চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খারাপ চলছে না২৬ মে প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় পাতায় সোহরাব হাসান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছিলেন—প্রধানমন্ত্রী, দেশটা কি ঠিকমতো চলছে? আমরা বলব হ্যাঁ, ঠিকমতো না চললেও খারাপ চলছে না। দ্রব্যমূল্যের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও হয়তো তেমন চোখে পডার মতো উন্নতি হয়নি। তাই বলে সবকিছু যে এক জায়গায় দাঁড়িয়ে আছে তা নয়। আমরা ভুলে গেছি, গত সরকারের আমলে দ্রব্যমূল্য এর চেয়ে আরও ভয়ংকর ছিল। তার মানে এই সরকারও ভয়ংকর রাখবে তা নয়, আমরা যদি একপেশে বিচার না করি তাহলে দেখব মানুষের মজুরি থেকে শুরু করে চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে। হয়তো তা আমাদের মনের ক্ষুধা মেটাতে পারেনি, কিন্তু তাই বলে পিপাসায় কাতর হতে দেয়নি। তবে সরকার এ খাতে আরও উন্নতি করতে পারত যদি না দেশের রাজনৈতিক বিরোধীশক্তি বিরোধিতার কারণে বিরোধিতা না করত। আইনশৃঙ্খলা এমন এক জিনিস, যা সেই আমেরিকা থেকে শুরু করে বিলেত পর্যন্ত হাবুডুবু খাচ্ছে। সামাজিক অপরাধের পাশাপাশি ব্যক্তি মানুষের মনুষ্যত্বের বিকারের কারণে নারীশিশু খুনসহ নানা অপরাধ হচ্ছে। আফিম, গাঁজাসহ নানা নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য ব্যাপক পরিমাণে প্রভাব ফেলছে। তার মানে কী আমাদের বলতে হবে এই দেশগুলো ঠিকমতো চলছে না। তবে হ্যাঁ, অপরাধীদের সঠিক বিচার তারা করতে পারছে, যা আমাদের দেশে নানান অব্যবস্থাপনার কারণে সম্ভব হয় না। যা রাতারাতি প্রধানমন্ত্রীর পক্ষে সরানো সম্ভব নয়। যখন দেখি, চারদিকে এখন আর বাংলা ভাইয়েরা নেই, ১৭ আগস্ট নেই, নেই ২১ আগস্ট। কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, আইভি রহমান, হুমায়ুন আজাদ, গোপাল কৃষ্ণ মুহুরিদের খুন হওয়ার মিছিল নেই—তখন বলতে হয়, নানা সমস্যা থাকলেও দেশ খারাপ চলছে না। ডিজিটাল ভাবনা আজ অনেক ক্ষেত্রে তা হাতে হাতে পৌঁছেও গেছে। ’৯২ সালে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যদিও বঙ্গজননী জাহানারা ইমামদের ওপর দেশদ্রোহের মামলা হয়েছিল, তা এই প্রধানমন্ত্রী হতে দেননি, ঠিকই গোলাম আযম, নিজামী, সাকা, আলীমদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একজন মুক্তিযুদ্ধের চেতনাবাহী হিসেবে বলব, আমরা এর মাধ্যমে অহংকার করার মতো পথে এই সরকারের পায়ের ওপর ভর করেই হাঁটছি। মিয়ানমারের সঙ্গে সমুদ্রের মামলা জয়ের কথা নাই বা বলি, নারী অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে অটিস্টিক শিশুদের জন্য সরকার যা করেছে, তাতেও বলতে হয় দেশ খারাপ পথে চলছে না। শিক্ষা ও কৃষিক্ষেত্রে সরকার যা করছে, তা অতীতের কোনো প্রধানমন্ত্রীর আমলে হয়নি। এমনকি সাবেক তত্ত্বাবধায়ক সরকারও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিতে পারেনি। তার পরও কী বলব, দেশ সঠিক পথে চলছে না? বিপুল জনসংখ্যা-অধ্যুষিত এই বাংলাদেশে বেহেশতের অনেক ভাবনাই কাজ করবে না। কারণ, আমাদের বাইরে যত সমস্যা, ভেতরেও তার চেয়ে কম নেই। যার কারণে আমাদের শুনতে হয়, নিজের নাক কেটে হলেও অন্যের যাত্রা ভঙ্গের কাহিনি। তবে আমরা আরও ভালো আর সঠিক পথে থাকতে চাই। রুবেল রাজ, যুক্তরাজ্য।সংশোধনীগতকাল মিজানুর রহমান খানের সরল-গরল কলামে ‘গোপন সিডি কেন প্রকাশ করা হচ্ছে না’ শীর্ষক নিবন্ধে ভুলবশত ছয় সপ্তাহের পরিবর্তে ছয় মাসের জামিন ছাপা হয়েছে। এ জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।—বি.স.