চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে কোচিংবর্তমান সরকার কোচিং বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু বিভিন্ন স্কুল, কলেজে এখনো চলছে কোচিং-বাণিজ্য। বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল শেষে শিক্ষার্থীদের কোচিং করা বাধ্যতামূলক করেছে। বিশেষ করে, পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বছরের প্রথম থেকে কোচিং করা বাধ্যতামূলক করা হয়। শিক্ষার্থীরা কোচিং করতে না চাইলে তাদের শ্রেণীকক্ষে অপমান করা হচ্ছে। তারা ইচ্ছামতো ফি নির্ধারণ করছে। মহাখালী ও বনানী এলাকার স্কুলগুলোতে কোচিং ফি এক থেকে দুই হাজার টাকা। অভিভাবকেরা কিছু বলতে গেলে তাঁদেরও অপমান করা হচ্ছে। শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লাস করার পর আরও দু-তিন ঘণ্টা কোচিং করে অসুস্থ হয়ে পড়ছে। তারা ক্লান্ত হয়ে বাসায় এসে আর পড়তে পারছে না। এমনকি শিক্ষকেরা শিক্ষার্থীদের কোচিং করানোর জন্য ক্লাসের পরীক্ষা কোচিংয়ে নেন এবং পরীক্ষায় তা যোগও করেন। আমার প্রশ্ন, স্কুল-কলেজের এসব সম্মানিত শিক্ষক যদি বছরের প্রথম থেকেই স্কুলে কোচিং করান, তবে তাঁরা ক্লাসে কী করেন? এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শাহীদা পারভীনসরকারি তিতুমীর কলেজ, ঢাকা।উপসাগর ট্রেনব্রিটিশ আমল থেকেই বন্দরনগর চট্টগ্রামের সঙ্গে বৃহত্তর নোয়াখালী জেলার ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন মাধ্যমের যোগসূত্র গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেই যোগসূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি। এর পরিপ্রেক্ষিতে ১৯৮৭ সালের দিকে চট্টগ্রাম-নোয়াখালী রুটে আন্তনগর ট্রেন ‘উপসাগর’ চালু করা হয়। কিন্তু পরে বৃহত্তর সদর পূর্বাঞ্চলসহ এই জেলার মানুষের চট্টগ্রাম যাওয়ার একমাত্র আন্তনগর উপসাগর ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। নোয়াখালী থেকে চট্টগ্রামে বাসে যাতায়াত করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন কারণে নোয়াখালীবাসী বছরের পর বছর অবহেলিত হয়ে আসছে। তাই চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যে যাতায়াতের একমাত্র আন্তনগর উপসাগর ট্রেনটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।ফরহাদ কিসলুমাইজদী কোট, নোয়াখালী।সংলাপ২৭ মার্চ ১৯৯৬, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অবাধ, সুষ্ঠু সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গঠন করা হয়। দীর্ঘ তিন মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গত বছরের ৩ জুলাই রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পরপরই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখা ও সংশোধন নিয়ে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে, হরতালের মতো কর্মসূচির মাধ্যমে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে আসে। বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক কিংবা যেকোনো ধরনের নির্দলীয় সরকারব্যবস্থার আওতায় নির্বাচন হতে হবে। অন্যদিকে সরকারি দলের বক্তব্য হলো, আদালতের মাধ্যমে এটি মীমাংসা হয়ে গেছে। তাই এটি নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। দুই দলের এ ধরনের বিরোধপূর্ণ বক্তব্যের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগোচ্ছে। এটি সমাধান হতে পারে দুই দলের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক সংলাপের মাধ্যমে। ঢাকা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের পরামর্শ দেন। সাম্প্রতিক ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা গুম, হত্যা, রাজপথে সংঘাত, হরতাল ও দুর্নীতির মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে সংলাপে বসার পরামর্শ দেন। এ ব্যাপারে তাঁরা সব সময়ই সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। সুশীল সমাজের ব্যক্তিরাও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।তাই গণতন্ত্র রক্ষা, দেশের সার্বিক উন্নতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে সরকারি দল ও বিরোধী দলের উচিত হবে যত দ্রুত সম্ভব একটি সংলাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা। দেশের সব মহলের নাগরিকও আশাবাদী, সংলাপই পারে বর্তমান বিরাজমান রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে।সুকদেব বিশ্বাসজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।