চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্দাগত ১৮ মে প্রথম আলোর প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়েছে লিড নিউজ হিসেবে। প্রথমে ভেবেছিলাম, কোনো বাংলা ছায়াছবির মারধরের দৃশ্য। কিন্তু ছবির ক্যাপশন দেখে রীতিমতো আঁতকে উঠেছি। এ কী দৃশ্য দেখছি! হরতালের সময় এক হরতাল-সমর্থকের গলাটিপে ধরেছেন পুলিশের এক কর্মকর্তা। বাংলাদেশের গণতন্ত্রের গলাটিপে ধরার প্রতীকী ছবিই কি এটি? পুলিশের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কি গণতান্ত্রিক দেশের পরিচয় বহন করে? টেলিভিশনে দেখলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে নিয়ে পুলিশ টানাহেঁচড়া করছে। তাঁর পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ছিনতাইকারী ধরা পড়লে মাঝেমধ্যে এরূপ দৃশ্য দেখা যায়। তা ছাড়া বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবিরকে গ্রেপ্তারের সময়ও একই আচরণ করেছে পুলিশ। শিক্ষকদের ওপর লাঠিপেটা করার ভয়াবহ দৃশ্যও আমাদের দেখতে হচ্ছে। এর আগে গত বছরের ৬ জুলাই বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে বর্বরভাবে পেটানো হয়েছে। সুস্থ মানুষ হিসেবে এসব ঘটনার নিন্দা না জানিয়ে ঘুমাতে পারছি না।রঙ্গীহাজাআলীপুর, মির্জানগর, কুমিল্লা।কেন এত বৈষম্য?আমাদের দেশে ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা দুটোই সীমিত। দেশের অধিকাংশ ছাত্রছাত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও ডিগ্রি (পাস কোর্স) শেষ করতে হয়। বর্তমান শিক্ষাব্যবস্থা কোচিং-নির্ভর হওয়ায় যাঁরা কোচিং করেন, তাঁরাই মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পান। তাই আমরা ধরেই নিতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী নিম্ন মধ্যবিত্ত ও গরিব পরিবারের।দেশে যেমন ডাক্তার-ইঞ্জিনিয়ার দরকার, তেমনি পুলিশ-অ্যাডভোকেট, শিক্ষকসহ অন্যান্য পেশার জনবলও দরকার। দেশের সব ছাত্রছাত্রী যদি ডাক্তার-ইঞ্জিনিয়ার বা বড় সরকারি কর্মকর্তা হন, তবে নিশ্চয় দেশ চলবে না। তার মানে, আমরা বলতে পারি, একটা দেশ চলতে গেলে সব পেশার জনবল দরকার। ধরে নিলাম, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বড় প্রতিষ্ঠান বা বড় বড় সরকারি পদে কর্মরত হন। (যদিও জরিপ করলে দেখা যাবে, এসব পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীর সংখ্যা কোনো অংশেই কম নয়) তাই বলে কি শুধুই তাঁদের দ্বারা দেশ চলে?একজন মায়ের কাছে তাঁর ডাক্তার বা সরকারি কর্মকর্তা ছেলেটা যেমন আদর পায়, তাঁর বেসরকারি স্কুলের ছেলেটাও তেমনি আদর পায়। আমরাও (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী) তো দেশমাতার সন্তান। তাহলে আমাদের সঙ্গে এত বৈষম্য কেন? আমরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুবিধা কখনোই চাইনি। তবু কেন এত প্রতিবেদন লেখালেখির পরও কর্তৃপক্ষের টনক নড়ে না? সেশনজটের কবলে পড়ে আমরা পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত। আজ যেখানে আমার বন্ধু (বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া) ৩৩তম বিসিএস পরীক্ষা দিচ্ছে, সেখানে আমি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার অপেক্ষায় আছি।কেন এত বৈষম্য? আমরা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী) কি দেশের কিছুই নই? এই প্রশ্নের জবাব কে দেবে?মো. আনোয়ারুল ইসলামরাজশাহী কলেজ, রাজশাহী।সংশোধনীগতকাল বৃহস্পতিবার প্রথম আলোর খোলা কলাম পাতায় ছবির ক্যাপশনে নাদেরা চৌধুরী নামটি ভুল। এটি হবে নাদেরা বেগম। এ ছাড়া সাবেক সচিব গোলাম কিবরিয়াকে ভুলবশত অধ্যাপক লেখা হয়েছে। এ ভুলের জন্য আমরা দুঃখিত।