চি ঠি প ত্র
শুধুই জিজ্ঞাসাঅধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, দেশটাকে নিয়ে তিনি অসম্ভব আশাবাদী। আমিও সেই বিশ্বাসে বিশ্বাসী।লেখাটি লিখছি ৩০ মে বুধবার প্রথম আলোর ‘আদালত চত্বরে পুলিশি নিষ্ঠুরতা’ শীর্ষক কলামটি পড়ার পর। আমার শরীর প্রায় অসাড় অবস্থা। এ ধরনের কাজ পুলিশ করতে পারল কীভাবে!সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটল, বিশ্ববিদ্যালয়ে খুন, পদ্মা সেতুর দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, নিজ বাসায় সাংবাদিক দম্পতি খুন, গাড়িতে আগুনে ঝলসে যাওয়া দেহ, মন্ত্রীদের প্রহসন, এপিএস কেলেঙ্কারি, মুহাম্মদ ইউনূসকে নিয়ে অহেতুক টানাহেঁচড়া, শিক্ষকদের ওপর হামলা ইত্যাদি।আজ যখন পড়ছি পুলিশ ক্লাবে এক নারীর শ্লীলতাহানির চেষ্টা, আদালত চত্বরে সাংবাদিক ও আইনজীবীদের ওপর হামলা, তখন হূদয়ে রক্তক্ষরণ না হয়ে উপায় কী!পরিস্থিতি এমন হয়েছে যে নিষ্ঠুরতম ও হূদয়হীনরাই যেন আজ বিজয়ী। আমার বয়স কম, তাই আবেগ সামলাতে না পেরে অশ্রুসিক্ত চিঠিটি লিখলাম। আশাগুলো পরিণত হচ্ছে হতাশায়। সামনে ঝুলে আছে শুধু জিজ্ঞাসা! মো. শরিফুর রহমানকর্মী, শিশুদের জন্য ফাউন্ডেশন, টাঙ্গাইল।বিজ্ঞাপন বিড়ম্বনাবর্তমানে আমাদের বেশ কয়েকটি বাংলা চ্যানেল হয়েছে। আর এসব চ্যানেলের অনুষ্ঠানের গুণগত মানও যথেষ্ট ভালো। দুঃখের বিষয়, আমাদের চ্যানেলগুলো হিন্দি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সবারই জরিপের ফল আসছে, বাংলা চ্যানেলের মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন। আমাদের চ্যানেলগুলোতে একটি অনুষ্ঠান যদি ৩০ মিনিট থাকে, সেখানে ১৭ মিনিট হয় বিজ্ঞাপন। অনুষ্ঠানে শিল্পীদের পরিচিতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন শুরু হয়। আবার অনুষ্ঠানের পূর্বসূত্র দেখাতে দেখাতেই আরেকবার বিজ্ঞাপন। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট পার হওয়ার পর আবার বিজ্ঞাপন, পুনরায় অনুষ্ঠানে ফিরে আসার মাঝে যে দীর্ঘ সময় বিজ্ঞাপন হয়, তখন মূল অনুষ্ঠান যে কোথায় শেষ হয়েছিল তা মনে রাখা দুরূহ কাজ। আর এই অতিরিক্ত বিজ্ঞাপনে অতিষ্ঠ হয়ে দর্শক বাংলা চ্যানেল থেকে বিমুখ হয়ে যাচ্ছে। অথচ হিন্দি সিরিয়াল আমরা ঘণ্টার পর ঘণ্টা দেখছি।বিভিন্ন বাংলা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, বাংলা চ্যানেলগুলো দেখতে দিন, বিজ্ঞাপন কমিয়ে আনুন।রফিক, জনি, রাকিবঢাকা।পুলিশ ও সাংবাদিকদেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যেমন পুলিশ, তেমনি আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনাসহ দেশের যাবতীয় ভালো-মন্দের খবরাখবর সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সাংবাদিকের। দেশের অগ্রগতির সঙ্গে এই দুটি পেশার লোকজনই পারস্পরিকভাবে সম্পর্কিত। রাস্তাঘাটেই তাঁদের বেশি কাজ করতে হয়, বেশি সময় কাটাতে হয়। সততা, স্বচ্ছতা, সাহস ও পরিশ্রম দিয়ে একজন সাংবাদিককে প্রতিষ্ঠিত হতে হয়। অথচ এই সাংবাদিকেরা কত সহজেই লাঞ্ছিত হন পুলিশের হাতে! কত স্বাধীনভাবে পুলিশ তাঁদের গায়ে লাথি মেরে বলেন, সাংবাদিক পেটালে কিচ্ছু হয় না! শেরেবাংলা নগর থানার তদন্ত পরিদর্শক আহমেদ কবীর গত ২৬ মে প্রথম আলোর সাংবাদিক জাহিদুল করিমের গায়ে হাত তুলেছেন, লাঞ্ছিত করেছেন। পুলিশ বাহিনীতে এ ধরনের যারা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।রবিউল করিমঢাকা।