চি ঠি প ত্র
বইয়ের দোকানলাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। লাইব্রেরিতে সংগৃহীত সব জ্ঞান-সামগ্রী, যেমন—বইপুস্তক, জার্নাল, সিডি-ডিভিডি প্রভৃতিকে ব্যবহারকারীদের কাছে ব্যবহারের উপযোগী করার জন্য মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়। এটি এমন একটি জায়গা বা প্রতিষ্ঠান, যেখানে জ্ঞানের সব শাখার সব বিষয়ে অনুসন্ধান, পঠন ও বুদ্ধিবৃত্তিক ভাবনার চর্চা ও বিকাশ ঘটে। আমাদের দেশে অনেকেই বইয়ের দোকানকে লাইব্রেরি বলে থাকেন, একই সঙ্গে সমার্থক অর্থে ব্যবহারও করেন। আমরা প্রায়ই দেখি, কোনো কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের নাম আলীগড় লাইব্রেরি, মিজান লাইব্রেরি, হক লাইব্রেরি, পপি লাইব্রেরি প্রভৃতি এবং বইয়ের দোকানের নামকরণ করা হয়েছে উদয়ন লাইব্রেরি (ঢাকা), সবুজ লাইব্রেরি (রাজশাহী), মতি লাইব্রেরি (ময়মনসিংহ), ময়নামতি লাইব্রেরি (কুমিল্লা), মডার্ন লাইব্রেরি (ফেনী) প্রভৃতি নামে। অথচ এটি একটি আপত্তিজনক ভুল। বইয়ের দোকানে বই সুসজ্জিতভাবে মজুদ থাকে শুধু বিক্রির উদ্দেশ্যে। উন্নত বিশ্বে ও বাংলাদেশের কোনো কোনো অভিজাত এলাকায় পুস্তক বিপণিতে বইপুস্তক কিছু সময় পড়ে দেখার সুবিধার্থে সেখানে আরামদায়ক সোফা ও কফির ব্যবস্থা রয়েছে, যা কিনা ক্রেতাকে আকৃষ্ট করার নিমিত্তেই করা হয়েছে। অর্থাৎ পুস্তক বিক্রিই এর একমাত্র কাজ। যেহেতু লাইব্রেরির উদ্দেশ্য ও বইয়ের দোকানের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন, সে কারণেই বইয়ের দোকানকে লাইব্রেরিরূপে গণ্য করা মোটেই সমীচীন নয়।তাই এ ব্যাপারে পুস্তক প্রকাশনা ব্যবসায় জড়িত ব্যক্তিদের পুস্তক প্রকাশে ও বিভিন্ন এলাকায় বইয়ের দোকানের নামকরণে অহেতুক ‘লাইব্রেরি’ শব্দটি জুড়ে না দেওয়ার ব্যাপারে সবার সচেতন অনুধাবন প্রত্যাশা করছি।শারমিন কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা।উপদেশের গুরুত্বএখন আমরা এমন এক সময় পার করছি, যখন আমাদের সমাজে মূল্যবোধ, নম্রতা, শ্রদ্ধা, সততা, সহানুভূতি—এগুলো যেন আর অবশিষ্ট নেই। অথচ আগে এগুলোই একসময় শান্তির ভিত্তি ছিল। মনে হয় ছোটদের প্রতি বড়দের যে দায়িত্ববোধ, তা আমরা ঠিকমতো পালন করছি না। ফলে সমাজে দেখা দিয়েছে অস্থিরতা। এখনো সময় আছে, আমরা যদি সচেতন হই, তাহলে এ অবস্থা থেকে মুক্ত হতে পারি। এ জন্য আমাদের প্রথমেই নতুন প্রজন্মকে উপদেশমূলক নৈতিক শিক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে আমরা শিক্ষকেরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারি। দ্বিতীয়ত, প্রচারমাধ্যমের ভূমিকাও কম নয়। নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কিছুই প্রচার করা ঠিক নয়। তাহলেই আমরা আশার আলো দেখতে পাব।হুমায়ুন কবিরহাজারীবাগ, ঢাকা।