চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইনদেশে যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে, এর ভবিষ্যৎ যে কী ভয়াবহ, তা কল্পনা করাও দায়। এর জন্য আইন যেমন প্রযোজ্য, তেমনি জনসচেতনতার বিষয়টি অতিগুরুত্বপূর্ণ বটে। স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে বর্তমান বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘমেয়াদি কার্যক্রম হিসেবে প্রাথমিক স্তরের শিক্ষাক্রমে পথচারীর সড়ক ব্যবহার, বাইসাইকেল-রিকশা-ভ্যান চালানো, পার্কিং, টার্নিং নেওয়া ইত্যাদিসহ ট্রাফিক আইনসংক্রান্ত নিয়ম-কানুন প্রাথমিক শিক্ষাক্রমে পাঠ্যবিষয়ে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যৎ প্রজন্মের প্রায় ৭৫ শতাংশ নাগরিক সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা করছি। সুতরাং যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে বলে আশা করছি।পরিমল চন্দ্র দাসগভ. টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর।মেধার স্ফুরণবাবা ভ্যান চালান। ছেলেকেও প্যাডেল মারতে হয়। তিন বেলা ভাত জোটা কষ্টসাধ্য। অথচ এ বয়সে আর দশজনের মতো স্কুলের পড়ালেখায় মশগুল থাকার কথা। বিকেলটা বন্ধুদের সঙ্গে কিংবা খেলার মাঠে পার করার কথা। কোনোটিই হয়ে ওঠে না। লেখাপড়ার খরচ জোগাতে বাবাকে সাহায্য করতে হয়। লেখাপড়ার প্রতি ছেলেটির দারুণ আগ্রহ। নিরক্ষর ও হতদরিদ্র মা-বাবার সন্তান রোবায়েত হোসেন এবার এসএসসি পরীক্ষায় শ্রীপুর এমসি পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ পেয়েছে। তার বাবার নাম মোহাব্বুল হোসেন। বাড়ি মাগুরা জেলার দরিবিলা গ্রামে।গোল্ডেন এ কাকে বলে সে ধারণা তার মা-বাবার নেই। ছেলে এসএসসি পাস করেছে, তাতেই তাঁরা খুশি। তবে দুশ্চিন্তা কম নয়, পারবে তো লেখাপড়া চালিয়ে যেতে? এ দেশ এগিয়েছে। কিন্তু বিজ্ঞানচর্চা নাকি কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। হতদরিদ্র এ দেশের দরিদ্র মেধাবীদের জন্য কি কিছু করার আছে আমাদের সভ্য সমাজের? রোবায়েতরা নিজের পায়ে হাঁটতে শিখেছে। কিন্তু অগ্রসর পৃথিবীর সঙ্গে তাল মেলাতে হলে দৌড়াতে হবে। কেউ কি আসবেন তাদের দৌড়ানোর ব্যবস্থা করতে? শুনেছি প্রথম আলো দরিদ্র মেধাবীদের জন্য এগিয়ে আসে। পত্রিকার পাতায় ছবি ছাপা হচ্ছে। যদিও এই ছেলেটির জায়গা হয়নি। তবুও আশা নিয়েই ছেলেটির জন্য এই লেখা।জিল্লুর রহমানদরিবিলা, শ্রীকোল, শ্রীপুর, মাগুরা।