চি ঠি প ত্র
মাঠ উন্নয়নবিশ্বকাপ, এশিয়া কাপসহ গত কয়েক বছরে বাংলাদেশে অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম ও গ্যালারি থাকে দর্শকে পরিপূর্ণ। খেলায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ও টিকিট বিক্রির টাকার বড় একটি অংশ জমা হয় বিসিবির কোষাগারে। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের পরই সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল এ দেশের বিপিএলের আসর। কিন্তু দুঃখের কথা, ক্রিকেট জনপ্রিয় এই দেশে বগুড়া, ফতুল্লাসহ কয়েকটি ভালো মাঠ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক স্টেডিয়াম মাত্র দুটি! তার মধ্যে চট্টগ্রাম স্টেডিয়াম আবার সামান্য বৃষ্টিতেই খেলার অনুপযোগী হয়ে পড়ে। বগুড়া-ফতুল্লার স্টেডিয়াম দুটি আন্তর্জাতিক মানের করে তুলতে পারলে স্থানীয় দর্শক যেমন সরাসরি মাঠে যাওয়ার সুযোগ পাবে, তেমনি বাংলাদেশ আরও বেশি বেশি বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে। রয়েল, ফজলে রাব্বি হলঢাকা মেডিকেল কলেজ।আমাদের পুলিশএকটি দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই পুলিশ বাহিনীর সৃষ্টি। দেশের মানুষের সেবা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো পুলিশ। আসলে কি তাই! বাংলাদেশের পুলিশ কি নিরাপত্তা দেওয়ার জন্য, না নিরাপত্তাহীন করে তোলার জন্য? একেক দিনের পত্রিকার ছবিগুলো দেখছি আর আঁতকে উঠছি। বিশ্বাস করতে কষ্ট হয়, পোশাকধারী এই মানুষগুলো আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আইনের পোশাক পরে তারা কী ধরনের কাজ করে যাচ্ছে। শিক্ষকের গায়ে গরম পানি ঢালা, মারধর করা, হরতালের সমর্থকের গলাটিপে ধরা, সাংবাদিকদের ওপর অমানুষিক নির্যাতন এবং শেষ পর্যন্ত এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা—এগুলোই কি আইনের কাজ? যারা দেশের জনগণকে করবে রক্ষা, তারাই করছে অত্যাচার। সাংবাদিক ও আইনজীবীর মতো যাঁরা প্রতিবাদ করতে যাচ্ছেন, তাঁদেরও হতে হচ্ছে নির্যাতিত। কোথায় আমাদের নিরাপত্তা? বলতে ইচ্ছে করে আর কত ইয়াসমীন, সীমার মৃত্যু হলে, আর কত মেয়ে প্রতারিত হলে সরকারের টনক নড়বে? জঘন্য কাজের শাস্তি—সাময়িক বরখাস্ত। এক তরুণীর শ্লীলতাহানি, তার মা-বাবাকে অমানুষিক নির্যাতনের ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এই কী বিচার? নারীর শ্লীলতাহানির শাস্তি এতটুকুই!আমাদের পুলিশ নাকি এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অনেক এগিয়েছে—এই তার ক্ষমতার নমুনা!অনন্যা, সোনাপুর, নোয়াখালী।বাল্যবিবাহবাল্যবিবাহ প্রতিরোধে দেশব্যাপী নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এর হার কমানো যাচ্ছে না। বাল্যবিবাহের শিকার হচ্ছে কিশোরীরা—প্রায় প্রতিদিনই পত্রিকায় এমন খবর মেলে। জোর করে, মতের বিরুদ্ধে, ক্ষমতা বা প্রভাব বিস্তার করে এ ধরনের বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। রাজশাহীর কয়েকটি উপজেলায় বাল্যবিবাহের হার ক্রমেই বাড়ছে। কয়েকটি উপজেলায় এক বছরে ৬১২টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।অনেক সময় আইনি ঝামেলা এড়াতে অভিভাবকেরা কৌশলে গভীর রাতে মেয়েদের বিয়ে দিচ্ছেন। অপরিণত বয়সে মেয়েদের বিয়ের ফলে সংসার ভাঙছে, এমনকি আত্মহননের ঘটনাও ঘটছে। অনেক রকম চেষ্টা করা হলেও বাল্যবিবাহ অনেক সময় আটকানো যায় না। আমাদের সমাজে মেয়েদের বয়স ১৩-১৪ হলেই তার বিয়ের কথা ওঠে। সামাজিক আচারের কারণে বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না। বিয়ের বয়স না হতেই বিয়ে দেওয়ার ফলে সংসার ভাঙার ঘটনা বেশি ঘটছে। আবার এ-কেন্দ্রিক মামলাও হচ্ছে বেশি। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। স্থানীয় প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের জোরালো ভূমিকাও প্রত্যাশিত।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।