চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলপাটিশিল্পসময়ের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় শীতলপাটিশিল্প হারিয়ে যাচ্ছে। এই শিল্পের এখন নাজুক অবস্থা। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাটিশিল্পের প্রয়োজনীয় উপকরণের দুষ্প্রাপ্যতা এবং ক্রেতা স্বল্পতার কারণে এই শিল্পের কারিগররা চরম দুর্দিনে রয়েছেন। এতে করে শীতলপাটির শিল্পীরা মানবেতর জীবন যাপন করছেন। তার পরও তাঁরা বাপ-দাদার আদি শিল্প আঁকড়ে ধরে আছেন। বেতের দাম বৃদ্ধি, আর্থিক সংকট ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শীতকালে শীতলপাটির কদর কিছুটা কম থাকলেও গরমকালে এর চাহিদা বেড়ে যায়। এ শিল্পের সুষ্ঠু বাজারজাতকরণের সুযোগ ও ব্যাংক ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। তবে পাটি শিল্পীদের সরকার সহায়তা বা পৃষ্ঠপোষকতা দিলে এ শিল্পকে আরও অধিক জনপ্রিয় করা সম্ভব হবে। সরকারের কোনো উদ্যোগ না থাকায় এ শিল্প হারিয়ে যাচ্ছে। সরকার এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের ঋণসুবিধা দিলে তাঁদের পুঁজি বৃদ্ধি পেত এবং তাঁরা বেশি পরিমাণ পাটি তৈরি করে মুনাফা অর্জন করতেন। ফলে আমাদের ঐতিহ্যবাহী এই শিল্প টিকে থাকত।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।ফলে রাসায়নিকবাজারে আম ও লিচু উঠেছে। দাম এখনো খুব বেশি, কিন্তু তার চেয়েও উদ্বেগের বিষয়, এসব ফল পাকানোর এবং পচন রোধের জন্য নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক পদার্থ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে শুনেছি, বিশেষভাবে ভয় পাচ্ছি শিশুদের নিয়ে, কারণ লিচু-আমের প্রতি তাদের আকর্ষণ বেশি কিন্তু তারাই সবচেয়ে নাজুক।ফলে এসব বিষাক্ত রাসায়নিক ব্যবহার বন্ধ করার জন্য সরকারের আরও কঠোর উদ্যোগ নেওয়া উচিত। বিষাক্ত ফল শুধু জব্দ করাই যথেষ্ট নয়, যারা ফলে বিষাক্ত রাসায়নিক মেশাবে, তাদের উচ্চহারে জরিমানা, এমনকি কারাদণ্ডের ব্যবস্থা করলে এই প্রবণতা হ্রাস পেতে পারে।আনোয়ার হোসেনকলাবাগান, ঢাকা।