চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম বুথমুন্সিগঞ্জ জেলার একটি থানার নাম লৌহজং। অর্থনৈতিক দিক থেকে এ থানা যতটা এগিয়ে, আধুনিক সুযোগ-সুবিধা ভোগে ততটাই পিছিয়ে। কিছুদিন আগে একমাত্র অনলাইন ব্যাংক চালু হয়েছে। অথচ ঢাকা থেকে এখানকার দূরত্ব মাত্র ৪৮ কিলোমিটার। এখানকার ৬০ শতাংশ লোক ব্যবসা করে। শতকরা হারের বিরাট একটা অংশ প্রবাসী। ব্যবসায়ী, প্রবাসী আয় ও অন্যান্য পেশাজীবীর সমন্বয়ে গড়া অর্থ দেশের সার্বিক অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে। আমাদের এখানে একটি ডিগ্রি কলেজ আছে (কিছুদিন পর অনার্স চালু হবে), যেখানে দেশের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে। পদ্মার চরে গড়ে উঠেছে পদ্মা রিসোর্ট, মাওয়া রিসোর্ট থানার মাঠে পদ্মা ভিউ ফুডকোর্ট। ছুটির দিন ছাড়া ভ্রমণপিপাসুদের পদচারণে এসব রিসোর্ট মুখরিত থাকে। আমরা সবাই জানি ভ্রমণ সব সময় বাজেট করে হয় না। পছন্দের বস্তু কিনতে, খাবার টেবিলে বসে বা জরুরি প্রয়োজনে বাড়তি কিছু অর্থের প্রয়োজন হয়ে যেতে পারে। এ অবস্থায় হাতের নাগালে যদি এটি এটিএম বুথ পাওয়া যায়, তাহলে জরুরি প্রয়োজন ও শখ দুটাই পূরণ করা সম্ভব। আর এই অর্থের ব্যবস্থা না করতে পারলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, ভ্রমণকারীদের ও অন্যান্য পেশাজীবীর সমস্যা বিবেচনা করে অচিরেই লৌহজং থানায় একটি এটিএম বুথ স্থাপন করা হোক।বাচ্চু, তানিয়া, বিপ্লব, সবুজলৌহজংতাঁদের বলছি...সম্পাদকীয় পাতায় দেশ, রাজনীতি, দুর্নীতি, নিয়ম, অনিয়ম, সরকার ইত্যাদি নিয়ে প্রতিদিন কত গুরুত্বপূর্ণ কলাম থাকে। আমরা সাধারণ মানুষও চিঠিপত্রের মাধ্যমে নিজেদের কত দুর্ভোগ, দুর্দশার কথা জানিয়ে সরকার ও ঊর্ধ্বতন অনেকের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু যাঁদের উদ্দেশ করে, যাঁদের কাছে সমাধান চেয়ে আমরা চিঠিপত্র বা কলাম লিখি, লেখাগুলো কি তাঁদের চোখে পড়ে? যদি পড়ে তবে তাঁরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করেন না কেন? নাকি তাঁরা লেখাগুলো নির্বাক, নীরব কাগজে ছাপানো কিছু শব্দ আর অক্ষর ভেবে পড়া শেষে পত্রিকাটা ফেলে রাখেন ড্রয়িং রুমের চায়ের টেবিলে? যাঁরা বড়, ক্ষমতাধর, শক্তিমান, বিপদে-আপদে তাঁদের কাছে যাওয়ার সুযোগ আমাদের নেই। জনে জনে আমাদের প্রত্যেকের কথা শোনাও তাঁদের সম্ভব নয়। তাই গণমাধ্যম বা সংবাদপত্রের বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখকেরা দেশ ও দশের স্বার্থে, জনগণের পক্ষ থেকে লেখনীর মাধ্যমে তাঁদের কাছে আমাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তাঁদের কাছে অনুরোধ, আপনারা স্বনামধন্য সংবাদপত্রের নিরপেক্ষ, প্রতিষ্ঠিত কলাম লেখক, সাংবাদিক ও ভালো লেখকদের চিনতে শিখুন। তাঁদের নির্দেশনা ও মতামতের গুরুত্ব দিন। মনে রাখবেন, একজন সৎ, স্বচ্ছ ও নিরপেক্ষ লেখক, তাঁরা সমাজ তথা আমাদেরই প্রতিনিধি।আশিকুর রহমানএম ফার্ম, ইউডা[email protected]আমরা দুঃখিত৯ জুন সম্পাদকীয় পাতায় প্রকাশিত ‘ছিন্নপত্র’ শিরোনামে মাহমুদুজ্জামান বাবুর লেখায় একজন সাংসদ সম্পর্কে একজন রিকশাচালকের একটি উক্তি ছাপা হয়েছে, যা প্রকাশের আগে যাচাই করা উচিত ছিল। অসাবধানতাবশত তা করা হয়নি বলে আমরা দুঃখিত। —বি.স.