চি ঠি প ত্র
প্রতিবাদপ্রথম আলোর ১০ জুনের খোলা কলম পাতায় বিনিয়োগ প্রস্তাব নিয়ে সাংবাদিক এ কে এম জাকারিয়ার লেখা “সাহারার ‘মাতৃভূমি’ উন্নয়ন” শীর্ষক শিরোনামে প্রকাশিত কলামের একটি অংশের প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।কলামের একটি অংশে উল্লেখ করা হয়েছে, ‘সাহারা গ্রুপ এ নিয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, তা কোনো গোপন দলিল হওয়ার কথা নয়। কিন্তু এর বিষয়বস্তু কিছুই গণমাধ্যমে প্রকাশ পায়নি।’ প্রকৃতপক্ষে গত ২৩ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে, সে সম্পর্কে ২২ মে মন্ত্রণালয় থেকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছিল। প্রস্তাবিত সমঝোতা স্মারকের ফটোকপি অনুষ্ঠানে উপস্থিত সব সাংবাদিককে দেওয়া হয়েছিল এবং সাংবাদিকেরা এর বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশও করেছেন। এ ছাড়া উল্লিখিত সমঝোতা স্মারকের কপি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওয়েবসাইটে (www.rajukdhaka.gov.bd) রয়েছে। এতে স্পষ্ট যে সমঝোতা স্মারকটি মোটেই গোপনীয় নয়।মো. মোফাকখারুল ইকবালসিনিয়র তথ্য অফিসারগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।প্রথম কদম ফুলরবীন্দ্রনাথের বর্ষার গানে কিছু বর্ষা ঋতুর ফুলের ব্যবহার হয়েছে অসাধারণ শৈল্পিক দক্ষতায়। যাঁরা এসব ফুলের সঙ্গে আগে পরিচিত হয়েছেন, তাঁরা যখন গুণী শিল্পীর কণ্ঠে এই গানগুলো শোনেন, তখন যেন অনেক অনেক দূরে বসেই সে ফুলের সুবাসে সিক্ত হন। বর্ষা আর কদম ফুলের এমন অঙ্গাঙ্গি সম্পর্ক আর কারও গানে বিধৃত হয়েছে কি না, জানা নেই। ধরা যাক ‘এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে’ গানটির কথা। কবি মানস ও প্রকৃতির রহস্যময়তার এক অপূর্ব আলিঙ্গন! রবীন্দ্রনাথ অনেক আগেই তাঁর গানে প্রকৃতি-বন্দনায় মানুষে-প্রকৃতিতে অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলেছেন। কদমগাছ নগরের বসতি চাহিদা মেটাতে এখন হাতের আঙুলে গোনা সংখ্যায় নেমে এসেছে। হায়, কি নির্বুদ্ধিতা!জাকির হোসেন তপন, ঢাকা।