চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা শিক্ষা বোর্ড ২৬ কোটি জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন করছে আর ১৬ কোটি লোকের দেশ বাংলাদেশ হামাগুড়ি দিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের চরম উন্নতির শিখরে উন্নীত হওয়ায় মূল চাবিকাঠি ডিপ্লোমা শিক্ষা। সেখানে ৫৭ হাজার ৩০৪টি ইনস্টিটিউটে ১৩ হাজার ৪১২টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু আছে। ৮৭ শতাংশ লোক ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়। এসব প্রতিষ্ঠানে উচ্চ বেতনে বিদেশিরা ভর্তি হতে পারেন। বাংলাদেশে ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮টি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু আছে। ৩ শতাংশ লোক ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান। নিয়ন্ত্রণহীন নিম্নমানের ডিপ্লোমা কোর্সের কারণে বিদেশি কোনো ছাত্র এখানে ভর্তি হন না।বাংলাদেশের বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও কোর্সের পরিধি বাড়াতে হবে। শিক্ষা-উপকরণে সংযোগ, লাইব্রেরিগুলোতে বইয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত ডিপ্লোমা শিক্ষা নিয়ন্ত্রণকারী ছয়টি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শিক্ষা-কার্যক্রম পৃথক করে প্রশাসনিক বিভাগে ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করতে হবে।অনুপম দেবযুক্তরাষ্ট্র।জলাবদ্ধতাবর্ষা মৌসুম আসার আগেই রাজধানীর কামরাঙ্গীরচরে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি সন্ধ্যায় হওয়া বৃষ্টির কারণে পরের দিন সকাল ১০টায়ও অনেক সড়ক পানিতে ডুবে ছিল। বিভিন্ন রাস্তা ও গলিতে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ ছিল সকাল পর্যন্ত। এ সময় চাকরিজীবী ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কামরাঙ্গীরচরে পরিকল্পিত ও উন্নত মানের পয়োনিষ্কাশনের ব্যবস্থা চালু করে জনদুর্ভোগ লাঘব করুন।মো. সুমন আলীআশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।