চি ঠি প ত্র
শুমারিতে আদিবাসীগত ৫ মার্চ প্রথম আলোয় বাংলাদেশের আদিবাসী বিষয়ে জোবাইদা নাসরীনের লেখাটি পড়লাম। সংখ্যালঘু, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বুঝি সারা বিশ্বেই এভাবে সংখ্যাগুরুর নৈর্ব্যক্তিক উদাসীনতায় ধীরে ধীরে হারিয়ে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটি সংখ্যাগুরু বাঙালি হিসেবে আমাদের সবার জন্য কতটা লজ্জাকর, তার উত্তাপ মনে হয় আমাদের নির্বুদ্ধিতার কাছে নতজানু হয়েও সুবোধ জাগ্রত করতে ব্যর্থ। দুর্ভাগ্য আমাদের!আমাদের প্রায়-বিবর্ণ জনজীবনে এসব নৃগোষ্ঠীর অস্তিত্ব অপূর্ব রঙের সমাহারসম হলেও তার যথার্থ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে আমাদের এ দৈন্য হয়তো একদিন ক্ষমাযোগ্য বিবেচিত হবে না। সংখ্যাগুরু বাঙালি জনগোষ্ঠীর এক বৃহৎ অংশ এখনো ওই সব নৃগোষ্ঠীকে উন্মুক্ত হূদয়ে, উন্নত দৃষ্টিতে গ্রহণে অভ্যস্ত নয়; এ কথাটি বলা কি খুবই অসংগত হবে? মনে হয় না।বাংলাদেশ ভূভাগের সব আদিবাসী তথা নৃগোষ্ঠীর এলাকাভিত্তিক নামের তালিকা করতে অনুরোধ করছি।মেসবাহ্ উল হক।নগরের সৌন্দর্যচট্টগ্রামের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য আসর বসাতে নগরের সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন করা হয়েছে। ফুটপাত দখল করে বসা দোকানগুলো হাওয়া, রাস্তায় পড়ে থাকা ময়লার স্তূপ আর নেই। লক্কড়ঝক্কড় আর বিবর্ণ গাড়িগুলো তেমন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কালো ধোঁয়ায় আচ্ছন্ন করার মতো কোনো গাড়িও। নেই যানজটও। নিরাপত্তাব্যবস্থা কঠোর। ভাঙা ল্যাম্পপোস্ট মেরামত করে বসানো হয়েছে রঙিন বাতি। ভিক্ষুকের সংখ্যাও কমে গেছে। এমন নগরই তো আমরা চাই। আর আসলেই তা কি অসম্ভব?আবুল কালাম আজাদ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।