চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বক্তৃতাআমাদের অধিকাংশ রাজনৈতিক নেতা-কর্মী বক্তৃতার সময় অহেতুক চিৎকার-চেঁচামেচি করে গলা ফাটান। অপ্রয়োজনীয় কথা ও নোংরা ভাষা ব্যবহার করেন। সরকারি দলের নেতারা দেশের যাবতীয় অবনতির দায় চাপান বিরোধী দলের ওপর আর উন্নয়নের দাবিদার সাজেন নিজেরা। তাঁরা নানা অবাস্তব প্রতিশ্রুতিও দিয়ে থাকেন। কিন্তু সেদিন একটি গ্রামের এক জনসভায় দেখলাম, এক তরুণ নেতা খুব সহজ-সাবলীল ভাষায় বক্তব্য দিচ্ছেন আর শত শত মানুষ তা মনোযোগ দিয়ে শুনছিল। কথা শুনে মনে হচ্ছিল, বাংলাদেশে তাঁর কোনো শত্রু নেই। বিরোধী কেউ নেই। যেন এ দেশের প্রতিটি মানুষ তাঁর ভাই, বোন এবং সত্যিকারের আপনজন। আমি মুগ্ধ হয়ে গেলাম মফস্বলের সাধারণ এক নেতার অসাধারণ বক্তৃতা শুনে। তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল আমার। ভাবলাম, এ দেশের বড় রাজনৈতিক বক্তারা ক্ষণে ক্ষণে মঞ্চে নিজের নামে স্লোগানের গর্জন না তুলে, কাউকে গালি না দিয়ে যদি গ্রামের ওই সাধারণ ছেলের মতো মঞ্চে দাঁড়িয়ে খাঁটি সোনার বাংলা গড়ার কথা বলতেন, তবে সহজে কেউ রাজনীতির সঙ্গে নোংরা শব্দটা যুক্ত করতে পারত না।রবিউল করিমমোহাম্মদপুর, ঢাকা।