চি ঠি প ত্র
এমএলএমকথিত আছে, যে দেশে আইন বেশি, সে দেশে আইনের ফাঁকফোকর তার চেয়ে বেশি। কথাটি একেবারে মিথ্যা নয়, কিছুটা হলেও সত্যি, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তথাকথিত এমএলএম ব্যবসা।গত দু-এক বছরে হঠকারী এমএলএম ব্যবসার ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশও। সেই বড় ক্ষতির ধাক্কা সামলে উঠতে না-উঠতেই নতুন করে আবার কিছু এমএলএম কোম্পানি মাথাচাড়া দিয়ে উঠেছে। লোক ঠকানোর ধান্ধায় মেতে উঠেছে কিছু লোক। তা-ও আবার খোদ শিক্ষা নিয়ে এমএলএম! আইটি শিক্ষা প্রশিক্ষণের নামে একটি এমএলএম কোম্পানি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাই এবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের গরিব মেধাবী শিক্ষার্থীরা। অল্প টাকায় বিভিন্ন কোর্স (পাঁচটি কোর্স) করানোর প্রলোভন দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে কথিত কোম্পানিটির ব্যবসায়ীরা।ক্লাস করতে গিয়ে দেখা যায়, ক্লাস বলে কিছু নেই সেখানে। ছোট জায়গায় অনেক মানুষের ভিড়। এসব লোককে অল্প সময়ে কীভাবে ধনী হওয়া যায়, সেই মন্ত্রই শেখানো হয়। তখন মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীটির খালি হাতে ফিরে আসতে হয়। অবিলম্বে এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে এমএলএম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।পলাশ, চট্টগ্রাম।