চি ঠি প ত্র
আমরাও সংবর্ধনা চাইআমরা ২০১১ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। আমরা প্রথম আলোর নিয়মিত পাঠক ও ভক্ত। কিছুদিন ধরে প্রকাশিত ২০১২ সালের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে দেখে আমরা মনঃকষ্টে ভুগছি। ২০১১ সালে ফল প্রকাশের পর পত্রিকার পাতায় নিয়মিত চোখ রেখেছি। কিন্তু বহুপ্রত্যাশিত প্রথম আলোর সংবর্ধনা আয়োজনে কর্তৃপক্ষের উদ্যোগ দেখিনি। প্রথম আলোর সংবর্ধনা কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা। আমরা মনে করি, প্রথম আলোর সংবর্ধনা একজন কৃতী শিক্ষার্থীর জীবনে বহু অনাকাঙ্ক্ষিত, বহুপ্রত্যাশিত। কিন্তু আমাদের আশা হতাশায় পরিণত হয়েছে। সত্যি কি তাই? না, প্রথম আলো এখনো পারে আমাদের ভাটাপড়া আকাশকে জাগ্রত করতে। আমরা চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীরা এখনো প্রথম আলোর ওপর ভরসা রাখি। আশা করি, প্রথম আলো এ ব্যাপারে নিরাশ করবে না।চট্টগ্রাম জেলার কৃতী শিক্ষার্থীদের পক্ষেইশা, মিতু, সাথী, শিখা, রিপা, ঐশ্বরিয়া, সামিনা, শিমুল, দ্বর্শা ও আইরিন।নতুন এমপিওভুক্তিদেশের অন্যতম শীর্ষ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নের পাঠ চুকিয়ে অনেক স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় একটি বেসরকারি কলেজে ‘মহান আদর্শের পেশা’য় যোগদান করেছিলাম। সময়টা ১৮ সেপ্টেম্বর ২০১০। আঙুলের কড়ের হিসাবে এক বছর আট মাস ১৭ দিন। আর নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছিল তারও প্রায় আট মাস আগে। এই যে দীর্ঘ সময় পেরিয়ে গেল, আজ পর্যন্ত কাঙ্ক্ষিত এমপিও অধরাই থেকে গেল (উল্লেখ্য, সর্বশেষ নতুন এমপিও হয়েছিল এক বছর আগে)। প্রশ্ন জাগে, এই যে প্রায় দুই বছর নিয়মিত পাঠদান করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেছি নিষ্ঠার সঙ্গে, এসবের কোনোটাই কি কাজ নয়? যদি কাজ হয়ে থাকে, তাহলে জীবনধারণের জন্য পারিশ্রমিক থাকাটা কি সংগত ছিল না?শিক্ষকতা পেশাটাকে সবাই আদর্শের পেশা, জাতি গড়ার কারিগর ইত্যাদি নামে আখ্যায়িত করে। কিন্তু বাস্তবে কতটা মূল্যায়ন পায় এই ‘আদর্শ’ আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে? তাহলে এটা কি শুধু মুখে মুখে কিংবা কাগজে-কলমে সস্তা বুলি আওড়ানো? এই প্রশ্ন বিজ্ঞ সবার কাছে। দেশ-বিদেশে এমন কোনো পেশা আছে, যার মজুরি নেই? দীর্ঘ সময় কাজ করলাম, অথচ এর কোনো স্বীকৃতি নেই। অর্থাৎ বকেয়া বিলের নিয়ম নেই। কিন্তু চাকরির নির্ধারিত সময়টা ঠিকই কমেছে। এটা কেবল এই ‘মহান আদর্শের পেশা’র বেলায় ঠিক কী কী কারণে অবহেলিত, দেশের হাজার হাজার ভুক্তভোগীর মতো আমারও বোধগম্য নয়। নাকি এটা ‘আদর্শ পেশার মানুষ, আদর্শ খেয়ে বাঁচো’—এমন সান্ত্বনামূলক শ্লোক শেখানোর একটা কৌশল?অবাক হই! যখন বিভিন্ন পরিবেশে এসব প্রসঙ্গ ওঠে, রাষ্ট্রক্ষমতার একশ্রেণীর মানুষ ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বলে থাকেন, ‘অর্থপ্রাপ্তি সাপেক্ষে বিল হবে।’ ভাবনার বিষয়। তবে কি এটা একটা নিছক অনুদান-অনুগ্রহের ব্যাপার? সব পেশায়ই তো নিয়মিত বেতন-বকেয়ার হিসাব চলছে মোটামুটি ঠিকঠাক। শুধু ‘জাতি গড়ার একজন মহান কারিগর’কে(!) কেন সব মাসের চাল-ডাল-নুন কিনে ন্যূনতম উপায়ে জীবিকা নির্বাহের জন্য এ ধরনের অনুদান-অনুগ্রহের ওপর নির্ভর করতে হবে? এই প্রশ্ন সংশ্লিষ্ট সবার কাছে।জনৈক ভুক্তভোগী প্রভাষকআমবাড়ী ডিগ্রি কলেজপার্বতীপুর, দিনাজপুর।