চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসংকটপানি একটি অমূল্য সম্পদ, যার অপর নাম জীবন। আমাদের দেশে নানা কারণে বিশুদ্ধ পানির সংকট ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দূষিত পানির কারণে বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় তিন হাজার শিশু। আমাদের দেশে এই হার আশঙ্কাজনক।২০১০ সালে জাতিসংঘ পানির অধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে। জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশদূষণ, কলকারখানার বর্জ্য পদার্থ ইত্যাদি প্রতিনিয়ত পানিকে ব্যবহারের অনুপযোগী করে তুলছে।কৃষিকাজে, গৃহস্থালি কাজে, কলকারখানায় ও ব্যবসা-বাণিজ্যে ভূগর্ভস্থ পানির অবাধ ব্যবহারের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এর কারণে দেশে পরিবেশগত বিপর্যয় হতে পারে। বহুতল ভবন মাটিসহ দেবে যেতে পারে। তা ছাড়া যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে জানমালের সমূহ ক্ষতি হতে পারে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিভাগের পানি, অর্থাৎ নদীনালা, খালবিল বৃষ্টির পানি ব্যবহারের ওপর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন।সমন্বিত পরিকল্পনার অভাবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ এখন ব্যবহার-উপযোগী পানির অভাবের সংকটে পতিত। সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই।সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জনগণের জন্য দূষণমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা এখন সময়ের দাবি। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।মাহতাব আলীমিরপুর, ঢাকা।