চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সসীমাজাতীয় সংসদে স্পিকার গত ১ ফেব্রুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। আমরা এই প্রস্তাবকে স্বাগত জানাই। মাস্টার্স শেষ করতে একজন ছাত্রের বয়স প্রায় ২৭-২৮ বছর অতিবাহিত হয়। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেশনজট, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, পরীক্ষা পেছানো, দীর্ঘ সময় পর ফল প্রকাশ ইত্যাদি কারণে পাঁচ বছরের অনার্স-মাস্টার্স শেষ করতে সাত-আট বছর বা এর চেয়েও বেশি সময় লেগে যায়। একজন চাকরিপ্রার্থী যে দু-তিন বছর সময় পায়, তা খুব স্বল্প। দেশে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ১৮-৩০ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে শিক্ষাগত যোগ্যতা অনার্স বা মাস্টার্স অথবা উভয়ই চাওয়া হয়। এখানে ১৮ বছর বয়স কতটা যৌক্তিক? কারণ, ১৮ বছর বয়সে অনার্স বা মাস্টার্স ডিগ্রি অর্জন সম্ভব নয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যেসব চাকরিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি চাওয়া হয়, সে ক্ষেত্রে ১৮ গ্রহণযোগ্য। বয়সের কারণে কেউ যদি প্রাপ্ত জ্ঞানকে দেশের কাজে ব্যবহার করতে না পারে, তাহলে নিজের স্বপ্ন ভেঙে যায় এবং সে পরিবার ও দেশের বোঝায় পরিণত হয়। একজন চাকরিজীবী ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরি ক্ষেত্রে যেমন সঠিক দায়িত্ব পালন করে থাকে, তেমনি একজন চাকরিপ্রার্থী ৩০ বছর পার হয়ে ৩৫ বছর বয়সে চাকরিতে প্রবেশ করে অবশ্যই সঠিক দায়িত্ব পালন করতে পারবে। উন্নত দেশ তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর—এমনকি ভারতের লোকসভায় আরও তিন বছর বয়স বাড়ানোর আবেদন করেছে। আগে ডিগ্রি (পাস) কোর্স করে যেসব চাকরিতে আবেদন করা যেত, বর্তমান সেখানে অনার্স বা মাস্টার্স চাওয়া হয়। আগে অনার্স কোর্স ছিল তিন বছর, এখন চার বছর; ডিগ্রি (পাস) কোর্স ছিল দুই বছর, এখন তিন বছর। শিক্ষা-পদ্ধতিতে মানসম্মত শিক্ষাদানের জন্য কোর্সের মেয়াদ বেড়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। শিক্ষিত এবং মেধাসম্পন্ন বেকার সমাজ ও দেশের যেমন বোঝা, তেমনি সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে তারা এগিয়ে আসবে। বর্তমান সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু গত সাড়ে তিন বছরে এই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা সরকার ও বেকার সমাজ তা ভালোভাবেই অনুধাবন করছে। এ অবস্থায় অবসরের বয়স দুই বছর বাড়িয়ে বেকারদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্পিকার মহোদয়ের প্রস্তাবটি বিবেচনা করে যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়, তাহলে শিক্ষিত বেকার তরুণ সমাজের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। শুধু বর্তমান প্রজন্ম নয়, পরবর্তী প্রজন্মও এর ফল ভোগ করবে। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।মো. গোলাম রব্বানীকিশোরগঞ্জ, নীলফামারী।