চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী চিঠি পেয়েছেন?ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার কয়েক দিন পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর। সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাসের বাণী শুনিয়েছিলেন। এত দিন নিখোঁজ থাকার পর সাধারণ মানুষের মনে শঙ্কা জাগা স্বাভাবিক। ইলিয়াস আলীর একমাত্র মেয়ের নাম সাইয়ারা নাওয়াল। ওর বয়স ১০ বছর। গত নয় বছরই সাইয়ারা নাওয়াল তার জন্মদিন পালন করেছে বাবা ইলিয়াস আলীর সঙ্গে। জন্মদিনে সাইয়ারা অনেক অনেক উপহার পেত ওর বাবার কাছ থেকে। কিন্তু এবার সাইয়ারার মন খারাপ। আনন্দ বিষাদে রূপ নিয়েছে। কান্না ছাড়া কোনো উপহারই নেই তার। কারণ, তার দশম জন্মদিনে বাবার দেখা পাচ্ছে না সে। তাই সাইয়ারা জন্মদিনের দুই দিন আগে তার বাবাকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছে। তাতে সাইয়ারা বলেছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৮ জুন আমার জন্মদিন। এই জন্মদিনে আপনি আমাকে একটি উপহার দিতে পারেন। সেই উপহার হচ্ছে আমার বাবা। আমি আমার জন্মদিনের আগেই বাবাকে ফেরত চাই। প্রতি জন্মদিনে আমার বাবা উপস্থিত থাকতেন এবং আমার জন্য অনেক উপহার নিয়ে আসতেন। ইতি, সাইয়ারা নাওয়াল।’ শুনেছি যে চিঠি সাইয়ারা প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই একই ধরনের চিঠি লিখেছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে।প্রধানমন্ত্রী কি ইলিয়াস আলীর মেয়ের চিঠি পেয়েছেন? পেলেও তিনি কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। এম এ মান্নান[email protected]সিটি সার্ভিসচট্টগ্রাম নগরে বাসে যাতায়াতের ক্ষেত্রে নারীদের প্রায়ই ভোগান্তির শিকার হতে হচ্ছে। নিউমার্কেট থেকে ছেড়ে আসা ফতেহাবাদগামী ৩ নম্বর বাসে প্রায়ই নারীদের জন্য সংরক্ষিত সিটে পুরুষ যাত্রীদের বসে থাকতে দেখা যায়। এমনিতে বাসে পুরুষদের জন্য ১৫টি সিট থাকলেও এর বিপরীতে নারীদের জন্য সিট মাত্র দুটি। অথচ বাংলাদেশের সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তাহলে নারীদের প্রতি কেন এই অবহেলা, কেন এই বৈষম্য? অন্যদিকে, চট্টগ্রাম নগরে সিটি সার্ভিস বাস চালু থাকলেও সেখানে যাতায়াতের ক্ষেত্রে নারীরা একই রকম ভোগান্তির শিকার হচ্ছেন। নগরে সিটি সার্ভিস বাসে মোট ৫০টি সিটের মধ্যে নারীদের জন্য বরাদ্দ সিট মাত্র সাতটি। যথারীতি ওই সিটগুলোর বেশির ভাগই বসেন পুরুষেরা। একটু সচেতনতাই নারীদের যাতায়াতের পথে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে পারে। এ জন্য সিটি সার্ভিস বাসে মহিলা সিটের সংখ্যা বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। মো. ওমর ফারুক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।