চি ঠি প ত্র
ব্রির প্রতিবাদদৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন (৭ জুন ২০১২) এবং সম্পাদকীয় (৮ জুন ২০১২) ব্রির নজরে এসেছে। এ বিষয়ে প্রথম আলোর উদ্বিগ্নতাকে ব্রি স্বাগত জানায়। তবে এ ব্যাপারে ব্রির বক্তব্য নিম্নরূপ:প্রতিবেদন মোতাবেক শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র প্রায় ২০ দিন অকেজো ছিল। বিষয়টি এ রকম নয় বরং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কন্ট্রোল প্যানেল দুই সপ্তাহ ধরে কার্যকর ছিল না। গত ১ মে ২০১২ ভোল্টেজ ওঠানামা করার কারণে প্যানেল ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। এ দেশে কোনো নির্মাণপ্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট না থাকায় মেরামতের জন্য দুই সপ্তাহের অধিক সময় লেগে যায় এবং গত ২০ মে ২০১২ তারিখে প্যানেলটি কার্যকর করা হয়।প্রতিবেদন মতে, চারটি মেশিন নষ্ট ছিল। বাস্তবে দুটি কন্ট্রোল প্যানেল নষ্ট ছিল। প্রকৃতপক্ষে সমগ্র কুলিং-ব্যবস্থা চালু রাখার জন্য দুটি মেশিনই যথেষ্ট। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘ব্রির বিজ্ঞানীরা মনে করছেন বেশ কয়েক দিন প্রয়োজনীয় তাপমাত্রায় (-২০হ্ন সে.) না থাকলে ৮০০০ ধানের জাত নষ্ট হতে পারে।’ প্রকৃত তথ্য হলো, বিজ্ঞানীদের যুক্তি যথাযথভাবে উপস্থাপিত হয়নি। দীর্ঘমেয়াদি সংরক্ষণের তাক ফাঁকা এমন একটি ছবি ছাপা হয়েছে। কারণ হলো মেরামতের জন্য তাকগুলো থেকে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অক্ষুণ্ন রাখার স্বার্থে +৪হ্ন সে. তাপমাত্রায় সরিয়ে রাখা হয়েছিল।প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ১৯৯৪ সালে ১০ হাজার ধানের জাতের অর্ধেক নষ্ট হয়। এ কথাটি সঠিক নয়। প্রথমত, ওই সময় আধুনিক জিন ব্যাংক ছিল না। শুধু ওয়াক-ইন-টাইপ (পুরাতন/ প্রচলিত) জিন ব্যাংক ছিল এবং মাত্র ৪৪৭২টি ধানের জাত সংরক্ষণ করা ছিল। সেখানে ১০ হাজার ধানের জাত নষ্ট হয়েছিল কথাটি কোনোভাবেই তথ্যনির্ভর নয়। জিআরএস বিভাগে মোট ১০ জন কর্মকর্তা এর মধ্যে জিন ব্যাংক তদারকির সঙ্গে সংশ্লিষ্ট চারজন জনবলের মধ্যে দুজন বর্তমানে কর্মরত রয়েছেন। অতএব ‘জিন ব্যাংক তদারকির জন্য ১০ জন কর্মকর্তা রয়েছেন’ কথাটি সত্য নয়।পত্রিকায় উল্লেখ করা হয়েছে, ‘৩ মে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ব্রির প্রধান মহাপরিচালককে চিঠি লেখা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি’ কথাটি সত্য নয়। ২ মে মহাপরিচালককে পত্র মারফত জানানোর পর ওই দিনই তিনি জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালক (গবেষণা) ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা)সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে নির্দেশ দেন এবং তাঁরা নির্মাণকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে নির্মাণকারী কোম্পানি স্থানীয় এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু এ দেশে তাদের স্থানীয় এজেন্ট না থাকায় মেরামতের জন্য দুই সপ্তাহের অধিক সময় লেগে যায় এবং গত ২০ মে কন্ট্রোল প্যানেল সম্পূর্ণ কার্যকর অবস্থায় আসে। কাজেই এমন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে ব্রি কর্তৃপক্ষের অবহেলার কোনো প্রশ্নই ওঠে না।ড. মো. সাইদুল ইসলামমহাপরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর