চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ফিচাকরি সোনার হরিণ। দেশে কর্মক্ষেত্রের তুলনায় বেকারের সংখ্যা এতই বেশি যে নিয়োগদানকারী প্রতিষ্ঠানের কাছে ‘বেকার’ নিতান্তই অসহায়। আর আমার ব্যক্তিগত মতে, এই অসহায়ত্বের সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানের প্রয়োজনেই যেখানে নিয়োগের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়, সেখানে নিয়োগ-প্রক্রিয়ার জন্য আবেদনকারীকে কেন পরীক্ষার ফি দিতে হবে বরং এই ব্যয়ভার সম্পূর্ণই প্রতিষ্ঠানকে বহন করা উচিত।এ ছাড়া কিছু প্রতিষ্ঠান পরীক্ষার ফি হিসেবে এত বেশি টাকা ধার্য করে যে টাকার অভাবে অনেক যোগ্য প্রার্থী আবেদনই করতে পারে না। আবার কিছু প্রতিষ্ঠান নিয়মিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেন তাদের কর্মীসংকট কখনো শেষ হয় না। প্রকৃতপক্ষে তারা কোনো নিয়োগ প্রদান করে না বরং নিয়োগ পরীক্ষার নামে ফি সংগ্রহই যেন তাদের ব্যবসা। আমার মতে, এসব বিষয় বিবেচনায় নিয়ে আইন করে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফি গ্রহণ নিষিদ্ধ করা উচিত। তাহলে একদিকে প্রতিষ্ঠানগুলো যেমন যোগ্য প্রার্থী পাবে, তেমনি অসাধু ব্যবসা বন্ধ হবে এবং বেকারদের প্রতি সঠিক বিচার করা হবে বলে আমার বিশ্বাস। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি সদয় বিবেচনা করবে।হীরক লিংকনরাজশাহী বিশ্ববিদ্যালয়।